চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জমি চীনের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার: কংগ্রেসের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের জমি চীনের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, কংগ্রেসের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জমি চীনের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন: এতদিন ফিঙ্গার ৪-এ ভারতীয় সেনা থাকত। কিন্তু রাজনাথ সিংহ বলেছেন, এ বার ভারতীয় সেনা সরে এসে ফিঙ্গার ৩-এ ঘাঁটি তৈরি করবে। কেনো চীনকে ভারতীয় ভূখণ্ড এ ভাবে ছেড়ে দিচ্ছে মোদি সরকার?

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার সংসদে বলেন: ভারত ও চীন সেনা সরানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। কিন্তু কংগ্রেস মনে করছে, শান্তিপূর্ণ সহাবস্থানের নামে ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে: প্যাংগং হ্রদ এলাকা থেকে সেনা সরানোর পর এ বার ভারতের নজরে রয়েছে দেপসাং এলাকা। চীনের সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় দেপসাং থেকেও সেনা সরানোর বিষয়টি তুলতে পারে ভারত।

এদিকে সংসদে রাজনাথ সিংহের ভাষণের প্রেক্ষিতে কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। এই সূত্রেই ৮ প্রশ্নের একটি তালিকা কেন্দ্রের দিকে ছুড়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা।

তার প্রথম প্রশ্ন হচ্ছে: সীমান্তে এপ্রিল ২০২০-এর আগের স্থিতাবস্থা ফিরবে কি না, তা স্পষ্ট করেননি রাজনাথ সিংহ। কেনো কেন্দ্রীয় সরকার লাদাখ সীমান্তে আংশিক সেনা প্রত্যাহারের দাবি মেনে নিচ্ছেন? কেনো তারা চীনের সামনে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি করছেন না?

রাহুল গান্ধী যে কথা বলেছেন, সেই সূত্র ধরে ভারতীয় ভূখণ্ড চীনের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছেন সুরজেওয়ালাও।

তিনি বলেছেন: প্যাংগং হ্রদ এলাকায় ফিঙ্গার ৪-এ ছিল ভারতীয় সেনা। ফিঙ্গার ৮ পর্যন্ত টহল দিতে পারত। রাজনাথ সিংহ বলেছেন, এ বার ভারত সেনা পিছিয়ে আসবে ফিঙ্গার ৩-এ। কেন পূর্ববর্তী অবস্থানকে বাফার জোন করা হল? ভারতীয় ভূখণ্ড কেনো তুলে দেওয়া হল চীনের হাতে?

ট্যাগ: নরেন্দ্র মোদিভারত-চীন সীমান্তভারত-চীন সেনা সংঘর্ষরাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত

পরবর্তী

উইন্ডিজের ‘টেল’ ছাঁটার দিশাও পাচ্ছে না টাইগাররা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যর্থতা স্বীকার করছে, ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের ‘টেল’ ছাঁটার দিশাও পাচ্ছে না টাইগাররা

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টাইগার ৩’ এর ভিলেন ইমরান হাশমি

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT