চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় গণমাধ্যমে যা বললেন মুস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

বর্তমান বিশ্বের আলোচিত বোলার মুস্তাফিজুর রহমানের মতে, ক্রিকেটের নিজস্ব ভাষা আছে। সেটা ভালো বোঝেন বলেই ইংরেজি খুব ভালো না জেনেও আইপিএলে তাকে কোনো রকম ঝামেলা পোহাতে হচ্ছে না। উল্টো মুস্তাফিজকে বুঝতে বাংলা শেখার ধুম পড়ে গেছে। ভারতীয় মিডিয়াগুলো মুস্তাফিজকে কাভার করতে বাংলাভাষী সাংবাদিক পর্যন্ত নিয়োগ দিচ্ছে। আইপিএলের অনেক ম্যাচ বাকী থাকলেও এখনই সম্ভাব্য সেরা বোলার বলা হচ্ছে ২০ বছরের বাঁ হাতি এই টাইগার পেসারকে।

কাটার, স্লোয়ার, ইয়র্কার, গতি বৈচিত্র্যে বাজিমাত করেছেন। মুখে মুখে তার প্রশংসা। ৫ ম্যাচে ৫ দশমিক ৭৫ গড়ে মুস্তাফিজের শিকার ৭ উইকেট। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে ৯ রানে ২ উইকেট নিয়েছেন। চলতি আইপিএলে এখনো পর্যন্ত এটাই সেরা ইকোনোমি রেট। আইপিএলে উইকেট সংগ্রাহকদের শীর্ষ তালিকায় মুস্তাফিজ রয়েছেন চার নম্বরে।

এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেলের মতো ভয়ংকর ব্যাটসম্যানকে বোকা বানিয়েছন। দিনের পর দিন সব প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দিচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার রিপাের্টার দীপায়ন দত্তকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বিস্ময় বালক বলেছেন, তাকে ঝামেলায় ফেলার মতো ব্যাটসম্যান বিশ্বে নেই!

Banglabid

চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য সেই সাক্ষাতকার তুলে ধরা হলো।

প্রশ্ন : আপনি এতোটা সফল হবেন তা আগে কেউ ভাবতে পারেনি। আইপিএলের মতো টুর্নামেন্টে এতো ভালো করছেন কিভাবে?

মুস্তাফিজ: মনে হয় শীর্ষ পর্যায়ে ভালো করার ইচ্ছা ও বিশ্বাস থেকে এটা হয়েছে। জানতাম সুযোগ পেলে আমাকে তা কাজে লাগাতে হবে। আইপিএলে একটা দাগ রেখে যেতে চেয়েছি। কঠোর পরিশ্রম করছি। লোকে প্রশংসা করছে বলে ভালোই লাগছে।

Reneta

প্রশ্ন: আপনার অফ কাটারের রহস্য কি? কিভাবে এটা এতো পারফেক্ট হয়?

মুস্তাফিজ: আমি নিজেও ঠিক জানি না এর রহস্যটা যে কি। হয়তো এটা সহজাতভাবে পেয়েছি। আমি যখন বড় হচ্ছি তখন আমার একজন কোচ এটা করতে বলেছিলেন। আমি চেষ্টা করেছিলাম। দেখলাম ভালো হচ্ছে। সেই থেকে এটা নিয়ে কাজ করছি। ফল দেখাই যাচ্ছে।

প্রশ্ন : আপনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার বললেন, তেমন ইংরেজি বলতে পারেন না বলে আপনার সাথে যোগাযোগ তৈরি করা কঠিন। অধিনায়কের সাথে তেমন কথা না বলেও এতোটা ভালো কিভাবে করেন?

মুস্তাফিজ :  এটা সত্যি যে ইংলিশ কিংবা হিন্দি আমি তেমন ভালো বুঝি না। কিন্তু ক্রিকেটের তো নিজস্ব ভাষা আছে। তাই আমার কাছে প্রত্যাশাটা আমি বুঝি। যেগুলো ভালো পারি সেগুলো করি। পাশাপাশি অধিনায়ক যা চান তা বোঝার চেষ্টা করি। এখন পর্যন্ত সব ভালোই যাচ্ছে।

প্রশ্ন: বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন। আপনার নিজের পছন্দ কোনটা? কোনো ব্যাটসম্যানের কারণে কি আপনার ঘুম হারাম হয়েছে?

মুস্তাফিজ :  আলাদা করে পছন্দের কোনোটি নেই। প্রত্যেক উইকেটই আমাকে আনন্দ দেয়। আমাকে ঝামেলায় ফেলার মতো ব্যাটসম্যান বিশ্বে নেই। জানি, সামর্থ্যের সেরাটা দিতে পারলে প্রত্যেককে থামিয়ে দিতে পারবো।

প্রশ্ন :  তার মানে বলতে চান, বিরাট কোহলিও আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারেন না? কিংবা এম এস ধোনি, যিনি আপনাকে টি-টুয়েন্টি বিশ্বকাপে ।‌ ব্যাঙ্গালুরুর বিখ্যাত ম্যাচে স্প্রিন্টে হারিয়ে দিয়ে বাংলাদেশকে বিদায় করে দিয়েছিলেন!

মুস্তাফিজ : তারা সবাই গ্রেট খেলোয়াড়। কিন্তু আমি আমার শক্তি কাজে লাগাতে চাই। পরিষ্কার করে বলি, ব্যাঙ্গালুরুর ওই ম্যাচ পরের দিনই আমার ভাবনা থেকে চলে গেছে। ক্রিকেটে যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করলে চলে না। জানি না ধোনির দলের বিপক্ষে (রাইজিং পুনে সুপারজায়ন্টস) আমাদের ম্যাচ কবে। কিন্তু যখন খেলবো তখন সেরাটাই দেবো।

প্রশ্ন: ওয়ানডে ও টি২০ অসাধারণ আপনি। টেস্ট কি আপনার পরের লক্ষ্য? ভারতের বিপক্ষের সিরিজ নিয়ে কি ভাবছেন?

মুস্তাফিজ : একটা করে সিঁড়ি পার হওয়া ভালো। তবে হ্যাঁ, টেস্টেও ভালো করতে চাই আমি। এটা সব ক্রিকেটারেরই সবচেয়ে বড় স্বপ্ন। আর ভারতের বিপক্ষের সিরিজের কথা বলছেন? সেটা তো অনেক দূরে। সিরিজে আমাকে নেওয়া হবে কি না তাই তো জানি না। তবে সুযোগ পেলে সেরাটাই দেবো।

প্রশ্ন :  টেস্টে সাফল্য পেতে আপনার গতি আরেকটু বাড়ানো দরকার আছে বলে মনে করেন?

মুস্তাফিজ : গতি বাড়াতে চাইলে নিজের শরীরের কথাও তো মাথায় রাখতে হবে। আমার মনে হয়, যে গতিতে বল করি সেটা ঠিক আছে। আমি ইনজুরিতেও পড়েছি। যদিও জানি এটা ক্রিকেটারদের জীবনের অংশ। ফিট থাকার চেষ্টা করে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষক-সাংবাদিক মাহফুজুল হক খান আর নেই

পরবর্তী

রাবি শিক্ষক হত্যায় দুই জনকে আটকের অভিযোগ

পরবর্তী

রাবি শিক্ষক হত্যায় দুই জনকে আটকের অভিযোগ

সালমানের ভয়ে শাহরুখ সরে দাড়ালেন

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT