চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ওয়েব সিরিজে একঝাঁক বাংলাদেশি শিল্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

কলকাতার এসভিএফ এর ওয়েব প্লাটপল্ম ‘হইচই’-এর জন্য নির্মিত হলো জনপ্রিয় ‘একেন বাবু’ সিরিজের তৃতীয় সিজন। আর সেখানে দেখা যাবে বাংলাদেশের একঝাঁক শিল্পীকে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু।

সাচ্চু জানান, প্রায় তিন সপ্তাহের মতো আমরা কলকাতায় ছিলাম। দুর্দান্ত অভিজ্ঞতা হলো আমাদের। ওয়েব সিরিজের যে আয়োজন দেখলাম, সেটা সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেতা জানালেন, ‘একেন বাবু’ কলকাতার জনপ্রিয় একটি গোয়েন্দা সিরিজ। নতুন এই সিজন করার আগে দুটি সিজন দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গল্পের প্রয়োজনেই আমরা বেশ কয়েকজন বাংলাদেশি অভিনেতা এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছি।

Banglabid

তিনি জানান, একটি খুনের গল্প নিয়েই মূলত এই সিরিজটি এগিয়ে যাবে। যেখানে তিনি অভিনয় করেছেন একজন প্রকাশকের ভূমিকায়।

শহীদুল আলম সাচ্চু জানান, এই ওয়েব সিরিজটি করতে গিয়ে খুব মজার মজার অভিজ্ঞতা হয়েছে আমাদের। তিনি ছাড়াও বাংলাদেশ থেকে ‘একেন বাবু’ সিজন তিনে দেখা যাবে জিয়াউল হাসান কিসলু, নওশাবা, শিমুল খান ও ইয়াশ রোহানকে।

‘একেন বাবু’র নতুন সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আস্তে লেডিস’ খ্যাত নির্মাতা অভিজিৎ চৌধুরী। তৃতীয় এ সিরিজটি যৌথভাবে এর গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন কলকাতার জনপ্রিয় লেখক পদ্মনাভ দাসগুপ্ত এবং নির্মাতা অভিজিৎ চৌধুরী নিজেই। বরাবরের মতো নাম ভূমিকা ‘একেন বাবু’ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী।

Reneta

ওয়েব সিরিজটি নিয়ে শিমুল খান বলেন, এটা সত্যিই খুব ভালো একটি অভিজ্ঞতা ছিলো আমার জন্য। বেশ জনপ্রিয় একটি সিরিজে যুক্ত হওয়াটাও ইতিবাচকভাবে দেখছি।

তিনি জানান, সিরিজটির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নভেম্বরের শেষ দিকে এটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আয়ূষি তালুকদার, সৌম্য ব্যানার্জি, দেবপ্রিয় বাগচি, পার্থ ব্যানার্জি, কৌশিক গোস্বামী, অরবিন্দ রায় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানজিয়াউল হাসান কিসলুনওশাবালিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশিমুল খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বল টেম্পারিংয়ে চার টি-টুয়েন্টি নিষিদ্ধ পুরান

পরবর্তী

কেরানীগঞ্জের চুলায় তৈরি হচ্ছে জনসন বেবি লোশন!

পরবর্তী

কেরানীগঞ্জের চুলায় তৈরি হচ্ছে জনসন বেবি লোশন!

টাঙ্গাইলে মন্দিরের প্রতিমা ভাঙচুর

সর্বশেষ

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT