চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের মালায়লাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ভাবনাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে। ভাবনার অভিযোগ, তিনজন লোক তার গাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। তিনি বলেন, ধর্ষণকারীরা শুক্রবার রাতে তার গাড়ির পিছু নিয়েছিলো। তিনি তখন একটি সিনেমার ‘ডাবিং’-এ অংশ নিতে যাচ্ছিলেন।

এই ঘটনায় পুলিশ ধর্ষণ, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা করেছে। ভাবনার গাড়ির চালক ও সন্দেহভাজন আরো দুই ব্যক্তিকে পুলিশ রোববার রাতে আটক করেছে। পুলিশ বলছে, তারা আরো তিনজন লোককে খুঁজছে। তবে প্রধান অভিযুক্ত, তার সাবেক একজন ড্রাইভার এখনও পলাতক।

অভিনেত্রী বলেছেন, এই অপহরণ ও ধর্ষণের ঘটনা চলেছে দু’ঘণ্টা ধরে। একইসাথে তার অশোভন ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Banglabid

এই খবরটি ছড়িয়ে পড়ার পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার লোকেরা এর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছেন।

প্রখ্যাত অভিনেতা মোহনলাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা বন্ধ করার সময় এসে গেছে। এখন আইনের প্রয়োগের ব্যাপারে আমাদের জোরালো ভূমিকা নিতে হবে যাতে আর কেউ এধরনের কাজ করার সাহস না পায়। খুব দ্রুত এর বিচার হওয়া দরকার।”

গত কয়েক বছরে ভারতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলো। বিশেষ করে ২০১২ সালে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছিলো।

Reneta

তার জেরে ধর্ষণ প্রতিরোধে নতুন করে কঠোর একটি আইন প্রণয়ন করা হয়। তারপরেও সারাদেশে নারীর ওপর এধরনের সহিংসতা সারা ভারতেই অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেসবুকে পরমব্রতের গান

পরবর্তী

ভাষা শহীদ ও ভাষার গান নিয়ে কতটা জানে তরুণ প্রজন্ম?

পরবর্তী

ভাষা শহীদ ও ভাষার গান নিয়ে কতটা জানে তরুণ প্রজন্ম?

নতুন প্রজন্মকে নিয়ে রুনা খানের একুশে ফেব্রুয়ারি পালন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারকাদের স্ট্যাটাস

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT