চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াইদিন বৃষ্টিতে নষ্ট হওয়ার পরও কানপুর টেস্টে হারের মুখে বাংলাদেশ। ড্রয়ের দারুণ সুযোগ সামনে থাকলেও আরেকটি ব্যাটিং ব্যর্থতায় প্রতিপক্ষের সামনে জয়ের সহজ রাস্তা তৈরি হল। ভারতকে মোটে ৯৫ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৬ রানে। সাদমান ইসলামের ফিফটি ও মুশফিকুর রহিমের ৩৭ রানের ইনিংস ছাড়া প্রাপ্তি কিছুই নেই। শেষ ব্যাটার হিসেবে আউট হন অভিজ্ঞ মুশি। খালেদ আহমেদকে নিয়ে জুটি গড়ে ভারতকে দুশ্চিন্তায় ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু জাসপ্রীত বুমরাহর স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হন।

সকালে অপ্রয়োজনীয় রিভার্স সুইপ খেলার চেষ্টায় অদ্ভুতভাবে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। রবীন্দ্র জাদেজাকে উইকেট দেয়ার আগে বাংলাদেশ অধিনায়ক করেন ১৯ রান। ৩৭ বলের ইনিংসে চারের মার দুটি। একশর আগে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী দল। পরে দ্রুত ফিরে যান সাদমান ইসলাম-লিটন দাস-সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজও।

সাদমান ইসলাম ১০ চারে ১০০ বল খেলে ফিফটি পূর্ণ করেন। আকাশ দীপের পরে বলেই দেন উইকেট। ৯৩ রানে ৫ উইকেট নেই তখন। ৯৪ রান হতে হতে নেই ৬ উইকেট। লিটন তখন জাদেজার বলে পান্টের গ্লাভসে ক্যাচ দেন। বাংলাদেশের লিড মোটে ৪২ রানের।

দিনের প্রথম বলেই সুইপ করতে গিয়ে ব্যাটের নাগাল পাননি মুমিনুল হক। পরে লেগ স্টাম্পের বাইরের বলে আবারও করেন একই কাজ। ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে লেগ স্লিপ ফিল্ডার লোকেশ রাহুলের হাতে। প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিয়ান ফিরে যান ২ রান করে।

কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুতে উইকেট হারানোয় বিপদ বাড়ে বাংলাদেশের। সেই বিপদ বড় হয়েছে ক্রমেই। ৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা বাংলাদেশ দেড়শও করতে পারেনি।

ম্যাচের প্রথমদিন ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তোলার পর খেলা বন্ধ হয়েছিল। বৈরি আবহাওয়া ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে খেলা শুরুর অপেক্ষা কেবল বাড়তে থাকে। প্রায় আড়াই দিন পর ম্যাচের চতুর্থ দিনে খেলার উপযোগী হয় মাঠ।

১০ ওভারে চলে আসে ৯৯ রান। ৩৪.৪ ওভার ব্যাটিং করে ২৮৫ রানে নবম উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।

ট্যাগ: কানপুর টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইমের কভারেই কী শেখ হাসিনার কপাল পুড়ল?

পরবর্তী

অপহৃত শিক্ষককে ফিরে দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি, প্রতিবাদে মানববন্ধন

পরবর্তী
অপহৃত শিক্ষককে ফিরে দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি, মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত শিক্ষককে ফিরে দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি, প্রতিবাদে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকোর বিষয়ে সর্বোচ্চ আদালতে শুনানি ২৮ অক্টোবর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT