চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে মাটিতে নামাল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেভাগে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতকে আলস্য পেয়ে বসেছিল কিনা কে জানে! সেই সুযোগটা কাজে লাগিয়ে জ্বলে উঠল নিউজিল্যান্ড। কিউই পেসারদের তোপ সইতে না পেরে একশোর নিচে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল।

হ্যামিল্টনে ভারতকে ৯২ রানের বেশি করতে দেননি স্বাগতিক বোলাররা। পরে ১৫ ওভারের আগেই ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ১২২ রানের, এই ভারতেরই। সেই রেকর্ড ভেঙে নতুন লজ্জার রেকর্ড নিজেদের কাঁধে তুলে নিল দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। আগেরটি ছিল ৮৮ রানের।

Banglabid

পছন্দমতো উইকেটে পেসাররা ছড়ি ঘুরিয়েছেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে নিজের ২০০তম ম্যাচে নেতৃত্ব দিতে গিয়ে রোহিতও বিশেষ কিছু করতে পারেননি।

বেশি বিধ্বংসী ছিলেন ট্রেন্ট বোল্ট। গতির সঙ্গে দুর্দান্ত সুইং কাজে লাগিয়ে ৩৩ রানের মধ্যে তিন টপঅর্ডারকে তুলে নিয়ে ভারতের মেরুদণ্ড ভেঙে দেন কিউই পেসার। ভারতের ব্যাটিংয়ের এতটাই দুর্দশা ছিল যে সর্বোচ্চ ১৮ এসেছে স্পিনার যুযবেন্দ্র চাহালের ব্যাট থেকে।

১০ ওভার বল করে ৪ মেডেনে ২১ রানে ৫ উইকেট নিয়েছেন ম্যাচসেরা বোল্ট। ৩ উইকেট নিয়ে কিউইদের দ্বিতীয় সেরা বোলার কলিন ডি গ্র্যান্ডহোম। একটি করে উইকেট নিয়েছেন টড অ্যাস্টল ও জিমি নিশাম।

Reneta

জবাবে ম্যাচ জিততে একটুও বেগ পেতে হয়নি কিউই ব্যাটসম্যানদের। ৩৯ রানের মধ্যে মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরলেও রস টেলরকে নিয়ে ম্যাচ জিতিয়ে ফিরেছেন ওপেনার হেনরি নিকোলস। টেলর অপরাজিত ছিলেন ৩৭ রানে, নিকোলস করেছেন ৩৭।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে হবে ওয়েলিংটনে। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ দখলে নিয়েছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT