চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর-নাতি গ্রেপ্তার

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৯:৩৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
জনপদ, জয়পুরহাট
A A
রক্তাক্ত হাতের ছবি, সংজ্ঞা ও উদ্বেগ প্রকাশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লকনাহার গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে মৃত আপন বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবর ও নাতির বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ দেবর ও নাতিকে গ্রেপ্তার করে রোববার সকালে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার লকনাহার গ্রামের মৃত খাজের আলীর ছেলে দেবর করিম হোসেন দুদু (৬০) এবং একই গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে নাতি সাব্বির হোসেন (২৭) ।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। একসময় দেবর করিম হোসেন দুদুর সাথে ওই গৃহবধূর শারিরীক সর্ম্পক গড়ে ওঠে। বর্তমানে ওই গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্বা। এ অবস্থায় দেবর দুদুকে বিবাহের কথা বললে তিনি কালক্ষেপণ করে আসছেন। আবার সন্তান নষ্ট এবং তাকে হত্যার হুমকিও দিচ্ছেন। এরই মধ্যে গত শনিবার রাতে দেবর করিম হোসেন দুদু তার নাতি সাব্বির হোসেনের সহযোগিতা নিয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে আবারও ধর্ষণ করে। রাতেই অন্তঃসত্বা ওই গৃহবধূ সন্তানের পিতৃ পরিচয় ও জীবনের নিরাপত্তা চেয়ে দেবর ও নাতিকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় গৃহবধূ দুইজনকে আসামী করে মামলা করেছে। ইতোমধ্যে অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে ।

 

ট্যাগ: গৃহবধূপাঁচবিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৫ লাখ ৮৯ হাজার মানুষ

পরবর্তী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরিকৃত অর্থ উদ্ধারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

পরবর্তী
জাতীয় সংসদ ভবন, ঢাকা, বাংলাদেশ, জলাশয়ে অবস্থিত, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরিকৃত অর্থ উদ্ধারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের দুঃসময়ে ছুটে এলেন সালমান 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT