চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য বদলাতে অন্য কাউকে টসে পাঠাবেন ডু প্লেসিস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার মাটিতে টানা নয় বার টস হেরেছেন ফ্যাফ ডু প্লেসিস। বিষয়টা নিয়ে রীতিমতো বিরক্ত সাউথ আফ্রিকা অধিনায়ক। শনিবার ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রাঁচিতে বিরাট কোহলির সঙ্গে তারই টস করার কথা। কিন্তু ফ্যাফের বদলে অন্য কাউকেই দেখা যেতে পারে টসের সময়। শুক্রবার রাঁচিতে সাংবাদিক বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

বিশাখাপত্তনমের পর পুনেতেও ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০০’র ওপর রান তোলে। কার্যত রানের পাহাড়েই চাপা পড়ে সিরিজ হাতছাড়া হয় প্রোটিয়াদের। ফ্যাফ টস জিতেই ভাগ্য বদল করতে চাইছেন।

সাউথ আফ্রিকা অধিনায়ক বলছেন, ‘একটা বিষয় নিশ্চিত করতে হবে যে, আমরা ভারতের সঙ্গে তাদের পরিবেশেই লড়াই করছি। প্রথম টেস্টে সেটা আমরা করেছি। আশা করছি আগামীকাল (শনিবার) টস জিতে ভালো শুরু করতে পারব।’

Banglabid

তিনি আরও জানান, তার পরিবর্তে অন্য কেউ টস করতে আসতে পারে। তার বক্তব্য, ‘অন্য কাউকে টস করতে পাঠাব। কারণ আমার টসের রেকর্ড একদম ভালো নয়। আমরা প্রথমে ব্যাট করে যদি বড় রান তুলতে পারি তাহলে যেকোনো কিছু সম্ভব। প্রথম প্রথম ইনিংসে রান করাটাই গুরুত্বপূর্ণ হবে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে যা কিছু সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডু প্লেসিসভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT