চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভর্তি জালিয়াত’ নাভিদ নিত চার থেকে সাত লাখ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা ফর্ম সম্পন্ন করার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার থেকে সাত লাখ টাকার চুক্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে বহু শিক্ষার্থীকে ভর্তি করতে সহায়তার করতো বলে স্বীকার করেছে এর সঙ্গে জড়িত একটি জালিয়াতি চক্র।

পুলিশ বলছে, ওই জালিয়াত চক্রের প্রধান নাভিদ আনজুম তনয় ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ভর্তি হতে সহায়তা করেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

Banglabid

এর আগে, মঙ্গলবার ভোরে প্রশ্নপত্র ফাঁস জালিয়াতির ঘটনায় চক্রের মূলহোতা তনয় ও আকাশসহ ৯ জনকে গ্রেফতার করে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম টিম।

এদের মধ্যে ৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে অবৈধভাবে ভর্তি হওয়া ৭ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- তানভীর আহমেদ মল্লিক, মো. বায়জিত, নাহিদ ইফতেখার, ফারদিন আহমেদ সাব্বির, প্রসেনজিৎ দাস, বিফাত হোসাইন এবং আজিজুল হাকিম।

Reneta

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস জালিয়াতির ঘটনায় আমরা তদন্ত শুরু করি। এই চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিতে চক্রের মূলহোতা নাভিদ আনজুম তনয় ও এনামুল হক আকাশের নাম পাই।

এর আগে, গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁও থেকে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রংপুরের কামাল কাছমা বাজার এলাকা থেকে তনয় এবং গাজীপুর থেকে এনামুল হক আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিক্ষার্থী ও জালিয়াতি চক্রের রাজনৈতিক আদর্শের বিষয়ে জানতে চাইলে নজরুল বলেন: তাদের অপরাধী হিসেবে আমরা আটক করেছি। কেউ রাজনৈতিক দলের কোনও সদস্য কিনা সেটা বিবেচনা করিনি।

মূলহোতা তনয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আকাশ গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তিনি বলেন, গ্রেফতারের পর রিমান্ডে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ডিজিটাল ডিভাইসের বিষয়টি স্বীকার করেছে। আকাশ ইন্টারনেটের মাধ্যমে এই চক্রের সঙ্গে যুক্ত হয় বলেও আসামীরা জানায়।

নাভিদ নিতের ভর্তি জালিয়াতির ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালতে হাজির. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ এ পুলিশ সুপার আরো বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি করে আসছিল। এর জন্য ডিজিটাল ডিভাইস সরবরাহ করতো পরীক্ষার্থীদের। পরীক্ষার ৩০ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁস করে ওই ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তর বলা হতো বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে এই চক্রটি তাদের অভিভাবকদের কাছ থেকে ৪ থেকে ৭ লাখ টাকা নিতো বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি।

এই চক্রের আরো সদস্য রয়েছে তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। সেই সঙ্গে এই চক্রের মুলহোতা তনয়ের পৃষ্ঠপোষক কারা তাদেরও খুঁজে বের করা হবে বলেও জানা তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দীন খান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আসলাম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহিবুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সুমন কুমার দাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT