চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে স্বস্তিতে রিয়াল, কষ্টে জিতল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এল ক্ল্যাসিকোর উল্টো চিত্র। ক্ল্যাসিকোতে যেখানে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। কোপা ডেল রে’তে ‘তৃতীয় সারির’ দলের বিপক্ষে জিততে ঘামই ঝরাতে হয়েছে সেই বার্সাকে। কালচারাল লিওনেসাকে ১-০ গোলে হারিয়েছে তারা। বার্সার ঘাম ঝরানোর দিনে স্বস্তির জয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মেলিলার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

লিওনেসার বিপক্ষে বার্সেলোনার মূল দলের সাতজন খেলোয়াড় ছিলেন না। ‘বি’ দল থেকে সাতজন খেলোয়াড়কে নিয়েছিলেন কাতালান কোচ আর্নেস্টো ভালভার্দে। এমন দিনে দুর্দান্ত কিছু সেভ করে দলকে রক্ষা করেছেন গোলকিপার ইয়াসপার সিলেসেন।

চোটের কারণে আগে থেকেই দলে নেই মেসি। ক্ল্যাসিকোর পর এই ম্যাচে ছিলেন না স্যামুয়েল উমতিতি, লুইস সুয়ারেজ, ফিলিপে কৌতিনহো ও জেরার্ড পিক। ২৩টি ফাউল করে ৬টা হলুদ আর ১ লাল কার্ড দেখেও লিওনেসার খেলোয়াড়েরা তাদের হার আটকাতে পারেনি।

শুরুতেই গোলের সুযোগ পায় বার্সেলোনা। কিন্তু ব্যর্থ হয় তারা। উল্টো ১১ মিনিটে গোল খেতে বসেছিল কাতালানরাই। রক্ষা করেন গোলকিপার সিলেসেন। মিনিট দু-এক পর আবারও সুযোগ পায় বার্সা। এবারও ব্যর্থ হন ম্যালকম। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর যোগ হওয়া সময়ের প্রথম মিনিটে ডেম্বেলের ক্রস থেকে নিখুঁত প্লেসমেন্টে গোল করে দলকে জয় উপহার দেন লেংলেট। গোল পরিশোধ করতে গিয়ে ব্যর্থ হয় লিওনেসা। উল্টো ফাউল করে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা।

এই জয়ে দ্বিতীয় লেগের আগে এগিয়ে থাকল বার্সা। পরের লেগ হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ৪-৬ ডিসেম্বরের মধ্যে।

অন্যদিকে, কঠিন সময় কাটানো রিয়াল মেলিলার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে কিছুটা স্বস্তিতে। বার্সেলোনার কাছে উড়ে যাওয়ার পর কোচ হুলেন লোপেতেগি বরখাস্ত হন। সবমিলিয়ে টালমাতাল অবস্থায় রিয়াল। এমন সময় অস্থায়ী কোচ সান্টিয়াগো সোলানির অধীনে প্রথম ম্যাচে বড় জয় পেল মাদ্রিদ জায়ান্টরা।

বার্সার মতো রিয়াল বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজিয়েছিল। সোলারির প্রথম একাদশে ছিলেন না লুকা মদ্রিচ, ইসকো, গ্যারেথ বেল। চোটের কারণে ছিলেন না মার্সেলো, কারভাহাল, রাফায়েল ভারানেরাও। তবুও প্রথম পরীক্ষায় খুব ভালোভাবেই পাস করেছেন সোলারি। বেনজেমা-অ্যাসেনসিওদের সঙ্গে মিলে রিয়ালকে জয় এনে দিয়েছে তরুণরা।

ম্যাচের ২৮ মিনিটেই অড্রিওজলার দুর্দান্ত পাস থেকে গোল করেন বেনজেমা। প্রথমার্ধেই গোল ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। রিয়ালের জার্সিতে প্রথমবার গোলের সাহায্য করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। খেলার ৭৯ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি আসে। এবারও ভিনিসিয়াসের পাস। তবে এবার বল জালে জড়ান অড্রিওজলা। নির্ধারিত সময়ের পর যোগ হওয়া সময়ে শেষ গোলটি করেন ক্রিস্টো গঞ্জালেস।

ট্যাগ: কোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু আজ

পরবর্তী

লা লিগায় মেসির নামে ট্রফি?

পরবর্তী

লা লিগায় মেসির নামে ট্রফি?

অ্যাডেলে

সবচেয়ে ধনী অ্যাডেলে

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT