চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে ব্রাজিল ম্যাচের প্রস্তুতি সারল মেসিবিহীন আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি আবারও খেলবেন কিনা নিশ্চয়তা নেই। তবে নিয়মিত অধিনায়কের অপেক্ষায় না থেকে দল পুনর্গঠনের কাজটা ভালোভাবেই শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কোলনির হাত ধরে রূপান্তরটাও হচ্ছে দারুণ। ভারপ্রাপ্ত কোচের অধীনে প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকার পর তৃতীয় ম্যাচে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।

প্রায় আনকোরা এক দলই বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে নামান স্কোলনি। সৌদি আরবের কিং ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে অভিজ্ঞ বলতে ছিলেন গোলরক্ষক সার্জিও রোমেরো, ফরোয়ার্ড পাওলো দিবালা, ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি। বাকিদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা একেবারেই কম!

আর্জেন্টিনার নতুন এই দলটি ইরাককে একেবারে দাঁড়াতেই দেয়নি। ১৮ মিনিটে দলের গোলের খাতায় নাম তোলেন লাউতারো মার্টিনেজ। মাউরো ইকার্দিকে না খেলিয়ে ইন্টার মিলানের এই তরুণকে খেলানোর বাজিটা স্কোলনির ভালোমতোই কাজে লেগেছে। ক্লাব সতীর্থের অনুপস্থিতিতে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটাও পেয়ে গেছেন মার্টিনেজ।

Banglabid

দ্বিতীয়ার্ধে ডাগআউট থেকে কয়েকজনকে মাঠে নামান স্কোলনি। ৪৬ মিনিটে নামা রবের্তো পেরেইরা তাদের একজন। নেমেই ৫৩ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ওয়াটফোর্ডে খেলা মিডফিল্ডার।

ম্যাচের ৮২ মিনিটে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার হারম্যান পেজ্জেইয়া। আর নির্ধারিত ৯০ মিনিটের শেষ সময়ে বদলি মিডফিল্ডার ফ্রাঙ্কো কারভির গোলে বড় জয়ই নিশ্চিত করে আর্জেন্টিনা।

টানা তিন ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনার সামনে বড় পরীক্ষা হতে চলেছে আগামী মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি। গুয়েতেমালা ও ইরাকের বিপক্ষে বড় জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। মেসিকে ছাড়া কতটুকু গুছিয়ে উঠতে পারল দলটি, তার নমুনা পাওয়া যাবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই অনলাইনের সাংবাদিক ওবায়দুল হক তুহিনের বাবার ইন্তেকাল

পরবর্তী

দুবাই প্রবাসী বাংলাদেশীদের অক্টোবরের মধ্যে বৈধ হতে হবে

পরবর্তী

দুবাই প্রবাসী বাংলাদেশীদের অক্টোবরের মধ্যে বৈধ হতে হবে

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT