চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা চুরির সত্যতা পেয়েছে দুদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A
বড়পুকুরিয়া কয়লা খনি-কয়লা চুরি

প্রাথমিক তদন্তে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা চুরির সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুই মাসের মধ্যে সম্পূর্ণ তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংস্থাটি। 

রোববার রাত ১২টার পর থেকে কয়লার মজুদ না থাকায় দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি। আর এর পরেই নজরে আসে কয়লা গায়েব হওয়ার ব্যাপারটি।

সোমবার বিকেলে বিষয়টির তদন্তে খনি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন দুদকের ৪ সদস্যের দল। প্রায় আড়াই ঘণ্টা পর সাংবাদিকদের কয়লা উধাও হওয়ার বিষয়টিতে দুর্নীতির সত্যতার কথা জানান তারা। খনিতে এ মুহূর্তে ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টন কয়লা মজুদের কথা থাকলেও মাত্র দুই হাজার মেট্রিক টন কয়লা রয়েছে বলে জানান, দুদকের দিনাজপুরের উপ-পরিচালক বেনজীর আহম্মেদ।

কয়লা গায়েবের ঘটনায় এরই মধ্যে বড়পুকুরিয়া খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক ও সচিবকে প্রত্যাহার করেছে পেট্রোবাংলা।

এদিকে রোববার রাত থেকে দেশের একমাত্র কয়লাভিত্তিক ৫শ’ ২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কায় রয়েছে রংপুর বিভাগের আট জেলা। কয়লা সঙ্কটের জন্য খনি কর্তৃপক্ষের ব্যাপক দুর্নীতিকেই দুষছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: কয়লাবড়পুকুরিয়া কয়লা খনিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণজয়ী সাঁতারু লোচটে ১৪ মাস নিষিদ্ধ

পরবর্তী

রহস্যেঘেরা মূর্তির দ্বীপ: ইস্টার আইল্যান্ড

পরবর্তী

রহস্যেঘেরা মূর্তির দ্বীপ: ইস্টার আইল্যান্ড

কানাডার টরন্টোতে হামলাকারীর পরিচয় জেনেছে পুলিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT