চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দার ‘খলনায়ক’ আবার ফিরলেন ছোটপর্দায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে ২০১০ সালে নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন শিমুল খান। বেশ কিছু নাটক, টেলিছবিতে তিনি কাজের পর ২০১৩ সালে ‘দেহরক্ষী’ চলচ্চিত্রে রকি চরিত্রের মাধ্যমে খলনায়ক হিসেবে বড়পর্দায় অভিষিক্ত হন, পরিচিতি পান। এরপর টানা সাত বছর খলনায়ক হিসেবে কাজ করেন বড়পর্দায়।

চলতি বছর তার অভিনীত ‘ছিটমহল’ চলচ্চিত্র মুক্তি পাবে। এরমধ্যেই শিমুল খান জানালেন, তিনি আবার ছোটপর্দায় কাজ শুরু করেছেন। ‘মুসাফির’, ‘দেশা দ্য লিডার’, ‘স্বপ্নের ঘর’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘পাষাণ’, ‘ওয়ান ওয়ে’ ছবির এই খলনায়ক মনে করেন, একজন পেশাদার অভিনেতার সকল মাধ্যমে কাজ করা উচিত।

তিনি বলেন, বড়পর্দায় আমি ৯০ শতাংশ ছবির খলনায়ক। এর পাশাপাশি অন্যসব মাধ্যমেও অভিনয়ে নিয়মিত হতে চাই। বড়পর্দার পাশাপাশি আবার ছোটপর্দায় কাজ করলাম। শিগগির আমার অভিনয় গুরু আশিষ খন্দকারের নির্দেশনায় ‘পরিবেশ’ থিয়েটারে কাজ করবো।

Banglabid

শিমুল খান ছোটপর্দার টেলিছবি ‘পলিটিক্স’-এ কাজ করলেন। যেটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। গল্প ও চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ। যেখানে আরও অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা, ইভান সাইর, এইচ কে স্বাধীন, সিয়াম নাসির, ফকরুল বাশার মাসুম, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ। শিগগির প্রচারিত হবে টিভিতে, পরে পাওয়া যাবে লাইভ টেকনোলজিসের অ্যাপ ‘টার্ন’-এ।

শিমুল খান বলেন, পলিটিক্সের চিত্রনাট্যটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। নির্মাতা সঞ্জয় সমদ্দার দাদার ইউনিটের নায়ক অপূর্ব ভাইসহ প্রত্যেক শিল্পী এবং কলাকুশলীদের আন্তরিক সহযোগিতায় আমি দীর্ঘদিন পর ছোটপর্দায় কাজ করতে পেরে আনন্দিত।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বতানজিন তিশাশিমুল খানসঞ্জয় সমদ্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT