চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লকবাস্টার হিট ‘দেবী’ মুক্তির শততম দিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গত বছরের অন্যতম সুপারহিট ছবি দেবী মুক্তির শততম দিন আজ। ১৯ অক্টোবর মুক্তি পেয়েছি দেবী। শুরুতে কম হলে মুক্তির পর ধীরে ধীরে দেবীর সাফল্য ছড়িয়ে পড়ে সারাদেশে। ছবিটি ১৫ তম সপ্তাহে টানা প্রদর্শনীর ১০০ দিন পূর্ণ করছে ২৭ জানুয়ারি।

রোববার স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে ২ নম্বর সড়কে পিলখানায় সীমান্ত সম্ভারে। জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় প্রদর্শনীর মধ্য দিয়ে ১০০তম দিন পূর্ণ করছে ‘দেবী’। প্রযোজনা প্রতিষ্ঠান সি তে সিনেমা থেকে জানানো হয়েছে, ১৫তম সপ্তাহে দেশের চারটি মাল্টিপ্লেক্সে (স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন) প্রতিদিন ‘দেবী’ ছবির ১১টি শো হচ্ছে। তা ছাড়া দেশের বাইরেও সর্বাধিক ব্যবসাসফল ছবির রেকর্ড গড়েছে ‘দেবী’।

‘দেবী’ ছবির সাফল্যের ব্যাপারে প্রযোজক ও সি তে সিনেমার কর্ণধার জয়া আহসান বলেছেন, ‘প্রায়ই শোনা যায়, ব্যবসাসফল ছবির প্রযোজকেরা আর্থিকভাবে খুব একটা লাভবান হন না। এ ক্ষেত্রে সি তে সিনেমা শুরু থেকেই চলচ্চিত্র ব্যবসার সব ফাঁকফোকর সম্পর্কে অবগত থাকায় শেষ পর্যন্ত হতাশার ভেতর দিয়ে যেতে হয়নি। বরং তৃপ্তির ঢেকুর তুলেছে। এ ক্ষেত্রে অবশ্য পরিবেশক জাজ মাল্টিমিডিয়া যথেষ্ট সহযোগিতা করেছে।’

Banglabid

জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘দেবী’। এরই মধ্যে ছবিটি অনেক রেকর্ড গড়েছে। সরকারি অনুদানের কোনো চলচ্চিত্র এর আগে ব্যবসায়িকভাবে সফল হয়েছে, তেমনটা শোনা যায়নি। কিন্তু সরকারি অনুদান পাওয়া ‘দেবী’ এ ক্ষেত্রে ব্যতিক্রম। ছবিটি ‘ব্লকবাস্টার হিট’ হয়েছে। হ‌ুমায়ূন আহমেদের লেখা গল্প নিয়ে কোনো চলচ্চিত্র এর আগে বছরের ১ নম্বর ব্যবসাসফল ছবি হিসেবে স্বীকৃতি পায়নি। সেদিক থেকে ২০১৮ সালে ‘দেবী’ নতুন রেকর্ড গড়েছে। আর হ‌ুমায়ূন আহমেদের লেখা কাহিনী নিয়ে কোনো চলচ্চিত্র এর আগে বক্স অফিসে ১০০তম দিন পূর্ণ করেনি। হ‌ুমায়ূন আহমেদের লেখা গল্প নিয়ে কোনো চলচ্চিত্র এর আগে দেশের বাইরে রেকর্ড পরিমাণ ব্যবসা করেনি। কিন্তু ‘দেবী’ তা করতে পেরেছে।

‘দেবী’ ছবির এ সাফল্যের জন্য জয়া আহসান দর্শক, প্রদর্শক, হল মালিক, সাংবাদিক, ছবির শিল্পী ও কলাকুশলী, সি তে সিনেমার পুরো টিম, বিজ্ঞাপনদাতা, পরিবেশক আর এই ছবির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন হ‌ুমায়ূন আহমেদ আর তার পরিবারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ হুমায়ূনজয়া আহসানদেবী চলচ্চিত্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT