চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাডম্যানকে ছুঁয়ে সাকিবকে টপকালেন হোল্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের। শনিবার ব্রিজটাউনে সেই জয় ৩৮১ রানের। তবে জয়ের মধ্যে আলাদা করে আলোচিত হচ্ছে ব্রিজটাউন টেস্টে জেসন হোল্ডারের ডাবল সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়ে ফেলা।

সাত বা তার নীচে ব্যাট করতে নেমে টেস্টের দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির রেকর্ড এত দিন ছিল শুধু ডন ব্র্যাডম্যানের। মেলবোর্নে ১৯৩৭ সালে তিনি ২৭০ রান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই শনিবার হোল্ডার করেন অপরাজিত ২০২ রান। তাও আবার আট নম্বরে ব্যাট করতে নেমে।

শুধু ডনকে ছোঁয়াই নয়, এই টেস্টে অনেক রেকর্ডই করেছেন হোল্ডার। আট বা তার নীচে ব্যাট করতে নেমে টেস্টে ডাবল সেঞ্চুরিতে দুই পাকিস্তানি ওয়াসিম আকরাম ও ইমতিয়াজ আহমেদকে ছুঁয়েছেন। আবার তার ঝুলিতে এক টেস্টে ২০০ রান ও ১০ উইকেট নেয়ার বিরল কৃতিত্ব। যা বিশ্ব ক্রিকেটে রয়েছে শুধু ওয়াসিম আকরাম, ভিনু মানকড়, ইয়ান বোথাম, অ্যালান বর্ডার ও সাকিব আল হাসানের।

একই সঙ্গে গারফিল্ড সোবার্সের পর টেস্টে একমাত্র ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে আইসিসির এক নম্বর র‍্যাঙ্কিংয়ে উঠেছেন হোল্ডার। দু’ধাপ এগিয়ে সাকিব আল হাসানকে টপকে শীর্ষে ওঠেন এই ক্যারিবীয় ‘বিগ ম্যান’।

ব্রিজটাউন টেস্টের আগে ৪১৬ রেটিং নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। তবে হোল্ডারের দুর্দান্ত পারফরমেন্স সাকিবকে সরিয়ে দিল শীর্ষস্থান থেকে। তৃতীয় স্থানে থেকে ব্রিজটাউন শুরু করেছিলেন হোল্ডার। ব্রিজটাউন টেস্ট শেষে ৪৪১ রেটিং সংগ্রহে পেয়েছেন তিনি। তাই শীর্ষস্থান দখল করেছেন হোল্ডার।

ট্যাগ: টেস্ট র‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাকিবহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর পেনাল্টি গোলে জুভদের রক্ষা

পরবর্তী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমে হোক

পরবর্তী
এনটিআরসিএ-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমে হোক

বিশ্বের সবচেয়ে একাকী হাঁসের করুণ মৃত্যুতে শোক পালন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT