চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট চুক্তি করতে নতুন চেষ্টার প্রতিশ্রুতি জনসনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রেক্সিট কার্যকরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি নিশ্চিত করতে নতুন উদ্যমে চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রতি সপ্তাহে দু’বার করে যুক্তরাজ্যের প্রতিনিধিদের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ১৭-১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠকগুলো হবে।

ইইউ জানিয়েছে, তারা আশা করছে চুক্তির জন্য যুক্তরাজ্য ‘বাস্তবসম্মত প্রস্তাবনা’ খুঁজে বের করবে। সংগঠনটির এক মুখপাত্র বলেন, আলোচনার জন্য ইইউ’র দরজা খোলা রয়েছে।

Banglabid

‘আমরা এই দীর্ঘ প্রক্রিয়ার স্বার্থে সপ্তাহে ৭ দিন টানা ২৪ ঘণ্টা কাজ করারও আগ্রহ প্রকাশ করেছি,’ বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ ব্রেক্সিট কার্যকরের তারিখ ৩১ অক্টোবরের মাত্র নয় সপ্তাহের মতো বাকি। এর আগে টানা পাঁচ সপ্তাহ পার্লামেন্ট স্থগিত রাখার ঘোষণা দিয়ে ইতোমধ্যে নিজদল এবং বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েছেন জনসন।

আরও পড়ুন: ব্রিটেনের রাজনীতি: এর পরে কী?

Reneta

প্রধানমন্ত্রী হওয়ার পর জনসন প্রতিশ্রুতি দিয়েছিলেন, মরে-বেঁচে যে করেই হোক, চুক্তিসহ বা চুক্তি ছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া তিনি সম্পূর্ণ করবেনই। তাই এমপিরা অভিযোগ করছেন, ব্রেক্সিট নিয়ে যেন আলোচনার বেশি সময় পাওয়া না যায় তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরের আশঙ্কা থাকে।

বিরোধী দলীয় অধিকাংশ এবং ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির অনেক এমপিই চুক্তি ছাড়া ইইউ ছাড়তে নারাজ। তাদের আশঙ্কা, এমনটা হলে ব্রিটিশ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।ব্রেক্সিট-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

এদিকে পার্লামেন্ট স্থগিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বানে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মতির পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইইউপন্থি এবং চুক্তিবিহীন ব্রেক্সিট বিরোধীরা সপ্তাহজুড়ে বিক্ষোভ, আইনগত ব্যবস্থা এবং দশ লাখ স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ‘গণতন্ত্র ধ্বংস এবং সংসদীয় ইতিহাসের কালো অধ্যায়’ বলে অভিযোগ করে পার্লামেন্ট খুলে দেয়ার দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)বরিস জনসনব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT