চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুনাইয়ের দুই শহর মাতাবেন কোনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী দেশ ব্রুনাইয়ের দুই শহর মাতাতে সেখানে যাচ্ছেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন জনপ্রিয় এই শিল্পী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের আমন্ত্রণে সেখানে বসবাসরত প্রবাসীদের গান দিয়ে মাতানোর উদ্দেশ্যেই সেখানে যাচ্ছেন বলে জানান ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ থেকে উঠে আসা সময়ের জনপ্রিয় এ গায়িকা।

কোনাল জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২ টার ফ্লাইটে ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তবে তিনি একা যাচ্ছেন না। সঙ্গে যাচ্ছে তার দল ‘কে কোম্পানি’-এর সদস্যরা। থাকছেন সাজু (কি-বোর্ড), রাসেল (লিড গিটার), রুবেল (বেজ গিটার), রাজ (সাউন্ড), পলাশ (পার্কেশন), মানিক (অক্টোপ্যাড)।

Banglabid

২০০৯ সালে চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগি হিসেবে জয়ী হন কোনাল। ওই প্রতিযোগিতা থেকে বেরিয়ে গানের সবক্ষেত্রে হেঁটেছেন তিনি। তবে সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন প্লেব্যাকে। গেল বছর ‘যদি একদিন’ ছবিতে তাহসানের সঙ্গে তার গাওয়া ‘পারবো না তোমার হতে’ ব্যাপক জনপ্রিয়তা পায়। প্লেব্যাকের বাইরে নিয়মিত স্টেজ শো করছেন কোনাল। ছুটে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত।

মঙ্গলবার দুপুরে যখন কোনালের সঙ্গে মুঠোফোনে কথা হচ্ছিল, তখন তিনি রাজবাড়ির পথে। বলছিলেন, রাজবাড়ি জেলায় স্বাধানীতা দিবসে একটি বড় কনসার্টে গাইতে যাচ্ছেন।

Reneta

কোনাল বলেন, গত বছর কলকাতা হাইকমিশনের আমন্ত্রণে সেখানে গেয়েছিলাম। আর এখন দেশের মধ্যে প্রচুর শো করছি। এরমধ্যে সময় পেয়েছি বলেই ব্রুনাইতে গাইতে যাচ্ছি। ২৯-৩০ মার্চ ব্রুনাইয়ের দুই শহরে দুটি কনসার্টে অংশ নেব আমি এবং আমার আমার দল ‘কে কোম্পানি’।

এর আগে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, ওমান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে গেয়েছেন কোনাল। সবগুলো দেশে গিয়েছিলেন প্রবাসীদের গান শোনাতে।

তিনি বলেন, আমি নিজে ছোটবেলা থেকে বড় হয়েছি কুয়েতে। তখন আমি নিজেই ছিলাম প্রবাসী। তাই আমি নিজে বুঝি প্রবাসীরা এসব অনুষ্ঠান নিয়ে কতটা উদগ্রীব থাকেন। তাদের মুখে হাসি ফোটানো এবং কিছুটা আনন্দ ভাগাভাগির মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালপ্রবাসীব্রুনাইলিড বিনোদনহাইকমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংলিশ ফুটবলারদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণে অভিযুক্ত মন্টেনেগ্রো

পরবর্তী

রং তুলিতে স্বাধীনতা

পরবর্তী

রং তুলিতে স্বাধীনতা

চিত্রকর্ম

২০ বছর পর পিকাসোর চুরি যাওয়া চিত্রকর্ম উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT