চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুকিংসের গবেষণায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি সাশ্রয়ী আর্থিক পরিষেবায় প্রবেশ এবং এর ব্যবহারের মূল্যায়ন করে ২০১৫ সালের ফিনন্সিয়াল ও ডিজিটাল অন্তর্ভুক্তি প্রকল্প (FDIP) প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘ব্রুকিংস ইনস্টিটিউট।

ব্রুকিংস এফডিআই বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের ২১টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৬তম স্থানে। আর আর্থিক নিরাপত্তার দিক থেকে মোবাইল ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

এই গবেষণার জন্য মৌলিক কিছু প্রশ্ন করা হয়েছিলো, যার উত্তরের ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিং করা হয়েছে।

প্রতিষ্ঠনাটির গবেষক জন ডি ভিলাসিনোর, ডারেল এম ওয়েস্ট এবং রবিন জে লুইস গবেষণাটি করেন। বাংলাদেশ ছাড়াও তাদের গবেষণার দেশ ছিলো আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাবি, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, ফিলিপিন্স, রুয়ান্ডা, সাউথ আফ্রিকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা এবং জাম্বিয়া।

বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। ভারতের অবস্থান নয় নম্বরে। আর পাকিস্তান আছে ১৮ নম্বরে। শীর্ষে আছে কেনিয়া। তারপরই সাউথ আফ্রিকা এবং ব্রাজিলের অবস্থান।

দেশগুলো চারমাত্রার ৩৩টি সূচকের উপর ভিত্তি করে স্কোর এবং স্থান পেয়েছে। বাংলাদেশ সব মিলিয়ে পয়েন্ট পেয়েছে ৬৭। এছাড়াও রাষ্ট্রীয় প্রতিশ্রুতির দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। মোবাইল সক্ষমতায় দ্বিতীয়। উপার্জনের সার্বিক পরিবেশের দিক থেকে আছে ১৭তম স্থানে। আর গ্রহণের দিক থেকে ১৫ তম।

এতে বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংকের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ে মানুষের আস্থা কম। মোবাইলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রতারণার জন্য এই আস্থাহীনতা বাড়ছে। ২০১৪ সালে মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬৪ শতাংশ অপরিচিত ছিলো। তবে তাদের ৯১ শতাংশ এ সম্পর্কে সচেতন ছিলো।

গবেষণায় জিডিপি দেখানো হয়েছে ১শ ৫০ বিলিয়ন মার্কিন ডলার। আর প্রাপ্ত বয়স্ক জনসংখ্যা ১শ ১০ মিলিয়ন। মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৪২ শতাংশ। আর আর্থিক লেনদেনে অ্যাকাউন্ট রয়েছে ৩১ শতাংশ মানুষের। নারীদের ক্ষেত্রে এটি ২৬ শতাংশ। 

এই বছরের রিপোর্ট এবং বিশ্বজুড়ে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম পরীক্ষার বার্ষিক রিপোর্ট সিরিজের প্রথমটি ২৬ আগস্ট জনসম্মুখে প্রকাশিত হবে।

ট্যাগ: ব্যাংকিংমোবাইলমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাল-সবুজের জার্সি ডিজাইনে ফ্ল্যাশমব

পরবর্তী

নকলের অভয়াশ্রম পটুয়াখালীর কৃষি কলেজ (ভিডিওসহ)

পরবর্তী

নকলের অভয়াশ্রম পটুয়াখালীর কৃষি কলেজ (ভিডিওসহ)

মিয়ানমার থেকে আরো ১২৫ বাংলাদেশী দেশে ফিরছে

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT