চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেন নির্বাচন: একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। নির্বাচনের সর্বশেষ ফলাফলের পর এমনটিই দেখা যাচ্ছে। তবে এখনও স্কটল্যান্ডের কয়েকটি আসনের ফলাফল বাকি রয়েছে। তারপরই চূড়ান্ত ফলাফল জানা যাবে।

এখন পর্যন্ত প্রাপ্ত ৬৪৪টি আসনের ফলাফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৫টি আসন। লেবার পার্টি পেয়েছে ২৬১ আসন। এসএনপি ৩৫ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। অন্যান্য দল পেয়েছে ২১ আসন। এখনও বাকি রয়েছে ৬টি আসনের ফলাফল। এই ৬টি আসন পেলেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট আসন ৬৫০টি। কোনো দল সরকার গঠন করতে চাইলে এককভাবে ৩২৬ আসন পেতে হবে। তবেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা।

Banglabid

এখন পর্যন্ত যে ফলাফল তার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের ফলে দেশটিতে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে তাদের পার্লামেন্টের অবস্থা হবে ‘ঝুলন্ত’।

২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে ‘ব্রেক্সিট’ গণভোট হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। ভোটের রায় ক্যামেরনের বিপক্ষে যাওয়ায় তিনি পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাগ্রহণ করেন টেরেসা মে।

এই মুহূর্তে নির্বাচনের কোন আইনি বাধ্যবাধকতা ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী মে ব্রেক্সিট বাস্তবায়নে নিজের ক্ষমতা আরও শক্তিশালী করতে তাড়াহুড়ো করেই মধ্যবর্তী নির্বাচন দেন।

Reneta

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়।এখনও ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলাফল থেকে দেখা যাচ্ছে, যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তারপরও তারা সব থেকে বড় পার্টি হিসেবে বিবেচিত হবে।

২০১৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছিল। প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছিল ২৩২টি আসন।

এবারের নির্বাচনে হাউস অব কমনসের ৬৫০ আসনে মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজার ৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ এবং নর্দান আয়ারল্যান্ডে ১৮টি আসন রয়েছে। সব আসনে একসাথে ভোট নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মওদুদকে বাড়ি থেকে উচ্ছেদ সরকারের প্রতিহিংসার অংশ: রিজভী

পরবর্তী

টেরেসা মে’র কণ্ঠে এখন স্থিতিশীলতার গান, লক্ষ্য ক্ষমতায় থেকে যাওয়া

পরবর্তী
ব্রিটেন নির্বাচনের

টেরেসা মে'র কণ্ঠে এখন স্থিতিশীলতার গান, লক্ষ্য ক্ষমতায় থেকে যাওয়া

কর‌বি‌নের বী‌নেই ঝুলল ব্রি‌টে‌নের পার্লা‌মেন্ট

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT