চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ানো এক কেনীয় নারীর গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
নারী
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যে মানুষগুলো বিশ্বে বড় একটি প্রভাব রেখেছে এবং বিশ্বকে আরো সুন্দর করে তুলেছে খুবই তাৎপর্যপূর্ণ উপায়ে তাদের কিভাবে অমর করে তোলা যায়? দুজন ফটোগ্রাফার, রিচ আলেলা ও কুরেং ডাপেল সেই প্রক্রিয়াটাই দেখান তাদের তোলা ছবির সিরিজে। যেটার নাম ‘আফ্রিকান কুইন্স’।

ছবি সিরিজে তারা কেনিয়ার আদর্শ হয়ে উঠা নারী মেনিয়াসি ওয়া মেনজার জীবনকে পুনরায় তৈরি করেন যিনি দেশবাসীর কাছে মেকাটিলিলি ওয়া মেনজা হিসেবে পরিচিত ছিলেন।

১৯৯০ এর শুরুর দিকে নিপীড়িত ঔপনিবেশিক নীতিকে চ্যালেঞ্জ করেন মেকাটিলিলি। একদম ভয়হীন ছিলেন তিনি। ১৯১৩ সালের দিকে এক প্রবল বিতর্কের সময়ে এক ব্রিটিশ উপনিবেশিক অধিকারিককে থাপ্পড়ও দিয়ে বসেন। এসব তথ্য জানিয়েছে কেনিয়ার স্থানীয় সংবাদপত্র দি স্টার।

নিজের প্রজেক্টের ব্যাপারে আল্লেলা বলেন, এটা নারীত্বের শক্তিকে প্রতিফলিত করে এবং আফ্রিকান নারীদের প্রতিদিন দেখা অসমতা ও বৈষম্যের ঊর্ধ্বে ওঠার জন্য অনুপ্রাণিত করে।

মেনিয়াসি ওয়া মেনজা বা মেকাটিলিলি ছিলেন খুবই দৃঢ় একজন নারী। কেনিয়ায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ এবং অহংকারের জন্য সবার কাছে পরিচিত ছিলেন তিনি। এই ফটোগ্রাফি প্রজেক্টে গিরিয়ামা অঞ্চলে তার জীবনকে তুলে ধরা হয়। এখানেই ১৮৪০ থেকে ১৯২৪ সাল পর্যন্ত বাস করেছিলেন তিনি।

তার সম্পর্কে সেখানকার স্থানীয় পত্রিকায় লেখা হয়েছে, ঐতিহ্যবাহী ধর্মীয় আচরণের জন্য তার শক্ত অবস্থান ছিলো। রক্ষা করতে চেয়েছিলেন দেশীয় প্রথা ও ঐতিহ্য।

বহু ঘোড়সওয়ার দ্রুত দৌড়াচ্ছে, ধুলোর ঝড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে উঠে এসেছে মেকাটিলিলির যুদ্ধের জন্য তৈরি হওয়ার চিত্রও। সেই সময়ে নারীরা মাথা তুলে দাঁড়াতেও পারতো না কিন্তু মেকাটিলিলি উপনিবেশিক পীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলেন তীব্রভাবে।

কেনীয় নারীর ঐতিহ্যবাহী জীবনধারা, গ্রামীণ পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা যায়, নাচের জন্যও খুবই সুপরিচিত ছিলেন মেকাটিলিলি। স্থানীয় কিফুডু নাচ যেটা মূলত কারো মৃত্যু হলে করা হয় সেটা করতে নানান জায়গায় যেতেন তিনি। এই নাচও তাকে বেশ কিছু সমর্থন এনে দিয়েছে। এখনও কিছু কেনিয়ান মনে করে নাচ দিয়েই ব্রিটিশদের হারিয়েছিলো এই নারী। প্রাচীন কেনিয়ান নারীর ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯১৩ সালের অক্টোবরে মেকাটিলিলিকে তার সম্প্রদায় থেকে নির্বাসিত করা হয় তার ভয়হীনতা ও ব্রিটিশ উপনিবেশের অধিকারিকের উপর আক্রমণের কারণে।

দুটি নারীর সঙ্গে ঘোড়ার ছবি, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর পরে তিনি ফিরে আসেন কিন্তু চুপ করে থাকেন না। কোনো নীতির অধীনে থাকতে তিনি মোটেও রাজি নন। ফলে তিনি আবার কথা বলা শুরু করেন।

আন্তর্জাতিক নৃত্যশিল্পীর পারফর্মেন্সের ছবি, সুন্দর পোশাক ও সাজে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেকাটিলিলিই প্রথম নারী ছিলেন যিনি ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আর সেজন্য সে ব্রিটিশদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘ডাইনী’ নামে।

ট্যাগ: কেনিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ করবে এটুআই

পরবর্তী

সাংবাদিকতার চার কারিগরের বিদায়

পরবর্তী
Department of Mass Communication and Journalism sign in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতার চার কারিগরের বিদায়

মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে একজন নারী ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে আবার প্রোপাগান্ডায় মিয়ানমার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT