চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ইউনিয়ন নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম: ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস পাঠানো তথ্যে জানা যায়, ফলাফল অনুযায়ী নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনের ৪ টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন: বিটঘর ইউপিতে মেহেদী জাফর (নৌকা), কাইতলা দক্ষিন ইউপিতে মো. শওকত আলী (নৌকা), বড়াইল ইউপিতে মো. জাকির হোসেন (নৌকা) ও বিদ্যাকুট ইউপিতে জাকারুল হক (নৌকা)। নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন: কৃষ্ণনগর ইউপিতে আমজাদ হোসেন (চশমা) ও শিবপুর ইউপিতে এম.আর মজিব (আনারস) এবং নাটঘর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান (মোটরসাইকেল)।

এদিকে কসবা উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীরা হলেন: মেহারী ইউপিতে মোশারফ হোসেন (টেবিলফ্যান), বাদৈর ইউপিতে শিপন আহম্মদ ভুইয়া (চশমা), গোপীনাথপুর ইউপিতে মো. মিজানুর রহমান (টেবিলফ্যান), বিনাউটি ইউপিতে বেদন খাঁন (ঘোড়া), কায়েমপুর ইউপিতে ইকতিয়ার আলম রনি (আনারস), বায়েক ইউপিতে মো. বিল্লাল হোসেন (অটোরিক্সা) ও কসবা পশ্চিম ইউপিতে মোঃ মানিক মিয়া (অটোরিক্সা)।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুই উপজেলার ১৪ ইউপিতে ইভিএমএ শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ইভিএমএ ভোটগ্রহণ হওয়ায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের নানা বিড়ম্বনার শিকার হতে হয়। বিশেষ করে আঙ্গুলের ছাপ না আসা এবং নানা যান্ত্রিক ত্রুটির কারণে ভোটারদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট না দিয়েই বাড়ি ফিরে যান।

প্রসঙ্গত, কসবা উপজেলার ৭টি ও নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে সামনে রেখে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

ট্যাগ: আওয়ামীলীগইউনিয়ন পরিষদ নির্বাচনস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আড়াই বছরের চুক্তিতে এভারটনের কোচ ল্যাম্পার্ড

পরবর্তী

ধারে খেলতে বার্সেলোনায় অবামেয়াং

পরবর্তী
বার্সেলোনায় অবামেয়াং এর ছবি, ফুটবল খেলোয়াড়ের মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ধারে খেলতে বার্সেলোনায় অবামেয়াং

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, আহত চালক নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT