চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়া-নলকূপের গর্ত থেকে গ্যাস

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বিদ্যালয়ে নলকূপ বসাতে গিয়ে নলকূপের গর্ত থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে। এতে নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

পাশাপাশি কূপের গর্তের আকৃতি বেড়ে গিয়ে হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিও।

ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বাপেক্সের কর্মকর্তারা।

গত ১ ফেব্রুয়ারি বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে নলকূপ বসানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। ৫ ফেব্রুয়ারি প্রায় সাড়ে ৫শ’ ফুট খনন করার পর হঠাৎ করে বিকট শব্দে সেখান থেকে গ্যাস উঠতে থাকে। এরপর থেকে গ্যাসের সাথে অনবরত পানি ও বালি উঠতে থাকে এবং প্রচণ্ড ঘূর্ণিপাক সৃষ্টি হয়ে সেখানে ৮০/৯০ ফুট ওপরে পানি ও গ্যাস উঠতে শুরু করে।

পানি ও গ্যাসের প্রচণ্ড চাপে বিদ্যালয়ের শহীদ মিনার ও আশপাশের গাছপালা কূপের গর্তে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে বিদ্যালয়ের মূলভবন।

নিরাপত্তার কারণে আশপাশের এলাকায় কেউ যাতে চুলায় আগুন না ধরায় সে নির্দেশ দেয়া হয়েছে। আশপাশের এলাকায় আগুন দিয়ে রান্না না করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয়রা শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন।

অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়ার কারণে শিক্ষার্থীরাও পড়েছে দুশ্চিন্তায়।ব্রাহ্মণবাড়িয়া-নলকূপের গর্ত থেকে গ্যাস

উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মাটির নিচ থেকে নির্গত বালি স্কুল মাঠসহ পার্শ্ববর্তী জমিতে এবং বাড়িঘরে ছড়িয়ে পড়ছে।

উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন।

বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, গ্যাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে, এর ধরন বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সবাইকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

দ্রুত বিষয়টির সমাধানে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া কসবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

পরবর্তী

সৌমিত্রকে নিয়ে পরমের ‘অভিযান’ শুরু

পরবর্তী

সৌমিত্রকে নিয়ে পরমের ‘অভিযান’ শুরু

শেখ তাপসের কাছে খোলা চিঠি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT