চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-কোস্টারিকা যেন পারিবারিক ‘যুদ্ধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল-কোস্টারিকা ম্যাচটা শুধু বিশ্বকাপ লড়াই নয়, এটা একটা পারিবারিক ‘যুদ্ধ’ও বটে। এর কারণ কোস্টারিকার মিডফিল্ডার সেলসো বর্জেস। বাবার রাস্তা ধরে তিনিও মাঠে নামছেন বিশ্বকাপ খেলতে। তবে বাপ-বেটার রাস্তা ভিন্ন। ছেলে কোস্টারিকার জার্সিতে খেললেও বাপ বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলের জার্সিতে।

বর্জেসের বাবা আলেকজান্ডার গুমিয়ারেস বেড়ে উঠেছেন ব্রাজিলে। তরুণ বয়সে চলে যান কোস্টারিকায়। পরে গুমিয়ারেসের সামনে ব্রাজিল-কোস্টারিকা দুদলের হয়েই বিশ্বকাপ খেলার সুযোগ আসলে তিনি বেছে নেন বিখ্যাত হলুদ জার্সিকে।

২৮ বছর পর বাবার মতো বর্জেসও মাঠে নামছেন বিশ্বকাপ খেলতে। ১৯৯০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ইতালির বিরুদ্ধে খেলেছিলেন বর্জেসের বাবা। আর তিনি নামছেন সেই ব্রাজিলের বিরুদ্ধেই।

Banglabid

ব্রাজিল সংযোগ থাকলেও এ নিয়ে তেমন রাগঢাক নেই বর্জেসের, ‘এটা অস্বীকার করি না যে, একটা সংযোগ (ব্রাজিল) আছে। হয়তো আমার সংযোগটা বাবার মতো অতোটা শক্ত না। কিন্তু কিছুটা তো অনুভব করিই।’

তবে কোস্টারিকার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নেই বর্জেসের, ‘আমি ১০০% কোস্টারিকান এবং বেছে নেয়ার প্রশ্ন আসলে প্রতিবারই কোস্টারিকাকেই বেছে নিতাম। তারপরও আমি পারিবারিক সংযোগটা অস্বীকার করি না। এটা খুবই বিশেষ অনুভূতি।’

২০০২ বিশ্বকাপে বর্জেসের বাবার অধীনে থাকা কোস্টারিকা ৫-২ গোলে ব্রাজিলের কাছে হেরেছিল।

Reneta

বর্জেস বলেন, ‘আমার বাবা অবশ্যই একজন কোস্টারিকান। তিনি ১২ বছর বয়সে ব্রাজিল ছাড়েন। কিন্তু মন থেকে ব্রাজিল সংযোগটা ছাড়েননি। যেকোনও অবস্থাতেই হোক, সবচেয়ে বেশিবার ট্রফি জেতা দলের বিরুদ্ধে খেলার ব্যাপারটা সবসময়ই অন্যরকম। তবে সবকিছুর উপর এটাতো খেলাই।’

গত ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে উঠে চমক দিয়েছিল। যদিও ইতালির কাছে হেরে বিদায় নিতে হয়। তবে এই আসরে শুরুতেই বেশ চাপে কোস্টারিকানরা। প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে ০-১ গোলে হেরে আছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্টারিকাবিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংক কর্মকর্তা থেকে র‌্যাবের কোম্পানি কমান্ডার

পরবর্তী

নেইমারকে না মারার প্রতিশ্রুতি কোস্টারিকান কোচের!

পরবর্তী

নেইমারকে না মারার প্রতিশ্রুতি কোস্টারিকান কোচের!

সীতাকুণ্ডের সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT