চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের একাদশ ফাঁস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগালের এক সাংবাদিক সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস করেছেন, বিদেশি গণমাধ্যমগুলো বলছে- মার্কাস আলভেজ নামের ওই ক্রীড়া সাংবাদিক ব্রাজিলের রাইজিং স্টার জেসাসের বন্ধু।

মার্কাস সামাজিক যোগাযোগ মাধ্যম ইরস্টাগ্রামে লিখে দিয়েছেন, নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের একাদশে কে কে খেলছেন।

একাদশে রয়েছেন- অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, কাসেমিরো, পাউলিনহো, কৌতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসাস। তবে কোচ টিটের দলে জায়গা হয়নি ব্রাজিলের তরুণ কমপ্লিট প্যাকেজ ফিরমিনোর।

Banglabid

যে একাদশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। সবাইকে অবাক করছে ফিরমিনোর না থাকার বিষয়টি। ফিরমিনো না থাকা কেনো অস্বাভাবিক?

ফিরমিনোর খেলার ধরণ
২০১৪ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলে ডাক পান ফিরমিনো। সেলেসাওদের হয়ে ২০১৫ কোপা আমেরিকা খেলার অভিজ্ঞতা আছে তার। ফিরমিনোর খেলার ধরণটাই সহজাত ব্রাজিলিয়ান। ড্রিবলিং দক্ষতা, বল কন্ট্রোল, থ্রু-পাস দেয়ার ভিশন, শুটিং, ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চির উচ্চতার সুবিধা আদায়; সব মিলিয়ে ‘কমপ্লিট প্যাকেজ’ বলাই যায়। তাই ফাঁস একাদশে তার না থাকা ব্রাজিল সমর্থকদের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে।

ফিরমিনো মিডফিল্ডার না স্ট্রাইকার
২০১৬-১৭ সিজনে লিভারপুলের হয়ে ফিরমিনোর ম্যাচপ্রতি গড়ে ১.৭ ট্যাকল, ২.২ কি-পাস, ২বার সফল ড্রিবলের রেকর্ড রয়েছে। একজন আক্রমণভাগের খেলোয়াড়ের হিসেবে যেটি ঈর্ষণীয় পারফরম্যান্স। নেইমারের পাশে ফিরমিনো খেলেবেন তাই এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের।

নেইমারের পাশে ফিরমিনো খেলেবেন এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের
Reneta

২০১৫-১৬ সিজনে ফিরমিনো লিভারপুলে যোগ দেন। ওই সিজনে কোচ পরিবর্তনের সঙ্গে অন্য খেলোয়াড়দের ব্যর্থতার কারণে ক্লপ দায়িত্ব নিয়ে ফিরমিনোকে স্ট্রাইকার বানিয়ে দেন। ফিরমিনো’র সেই সিজনের ব্যক্তিগত অর্জন ১১ গোল আর ৯ অ্যাসিস্ট।

এমন সাফল্যে লিভারপুলের কোচ ইয়ূগেন ক্লপ ফিরমিনোকে বলেছিলেন, তুমি এমন একজন স্ট্রাইকার যে কিনা কখনো মিডফিল্ডার আবার কখনো পূর্ণাঙ্গ স্ট্রাইকার।

এমন এক সেনানিকে ক্লপ চিনতে পারলেও কেনো জাতীয় দলের কোচ টিটের মূল্যায়ণ ফিরমিনো পাচ্ছেন না, সেটা নিউ যত প্রশ্ন। যদিও এটি কেবল একটি ফাঁস হওয়া একাদশ। আসল একাদশ পর্যন্ত অপেক্ষা করাই যায়। টিটে তো সেরা খেলোয়াড়দেরই বিশ্বকাপে এনেছেন। নিশ্চয় সর্বোচ্চটা আদায়ও করে নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিরমিনোব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

পরবর্তী

বিশ্বকাপে ‘মুরগি নিষেধাজ্ঞায়’ সুপার ঈগলরা

পরবর্তী

বিশ্বকাপে ‘মুরগি নিষেধাজ্ঞায়’ সুপার ঈগলরা

মেসির হাতে বিশ্বকাপ দেখছেন বোল্ট

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT