চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে টপকে দ্বিতীয়তে ভারত, একদিনেই করোনা শনাক্ত ৯২ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে মোট করোনা সংক্রমণ সংখ্যায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। একদিনেই সেখানে শনাক্ত ৯২ হাজার। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড তৈরি হচ্ছে দেশটিতে। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। শুধু গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জন। যা সোমবার সকাল পর্যন্ত সর্বোচ্চ।

পরিসংখ্যান বলছে, এ নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ হাজার ৬৮৭ জনে। আর দেশটিতে ৪২ লাখ ছাড়িয়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই ভারতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে মেট্রো রেল যা উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগেই যেখানে দৈনিক সংক্রমণ ৫০-৬০ হাজারের ঘরে থাকছিল৷ তবে গত সপ্তাহেই ৭০ হাজারের ঘর পেরোয়। আপাতত সেদেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩২০ জন।

মহারাষ্ট্রে কোভিড -১৯ এর ২১,৮০১ জন সংক্রমিত হয়েছেন৷ যা একদিনেই সর্বোচ্চ সংখ্যা। সে রাজ্যে মোট সংখ্যা ৯,৮৩,৮৬২ এ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,২৭৬। রাজ্যে টানা চতুর্থ দিন সর্বাধিক সংখ্যর সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে মোট ২,৩০,৬২০ আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে।

দিল্লিতে করোনার ভাইরাস সংক্রমণ হয়েছে ২,৯৭৩ জনের৷ যা গত ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে, দিল্লী শহরে সংক্রমণের সংখ্যা বেড়েছে ১.৮৮ লাখেরও বেশি এবং কোভিড -১৯ থেকে মারা যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৩৩। দিল্লীর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন করোনা রোগী মারা গিয়েছিলেন। এখন দিল্লীতে কোভিড-১৯এ ৪,৫৩৩ জন রোগী মারা গিয়েছেন এবং সংক্রমণের মোট সংখ্যা ১,৮৮,১৯৩।

বিহারে নতুন করে করোনার ভাইরাসে ১৭২৭জন সংক্রমিত৷ আরও নয় জন রোগী মারা গিয়েছেন। রাজ্যে সংক্রমণের মোট সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫,৮৬০ এবং মৃতের সংখ্যা ৭৫০-এ পৌঁছেছে।

Reneta

কোভিড -১৯ এর ১৯৬৫ জন রোগী গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন। রাজ্যে এখন পর্যন্ত ১,২৮,৩৭৬ জন রোগী সুস্থ হয়েছেন। পাটনা, ভাগলপুর ও মুঙ্গারে ৬ এবং লক্ষীসরাই, সাহারসা ও পূর্ব চম্পরণ জেলায় করোনা রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসব্রাজিলভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের সামনে ২০ দিনে এসেছে ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

মে ২১, ২০২৬

বরবাদ থেকে রাক্ষস- ঈদে আইস্ক্রিনে আরো যা থাকছে

মে ২১, ২০২৬

ছাগলের দাম ১ লাখ ১৫ হাজার!

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট বিষয়ে যে প্রত্যাশা এনসিপি নেতাদের

মে ২১, ২০২৬

অবসর ভেঙে ফেরা নয়্যারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে জার্মানি

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT