চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার মইনুলের সম্মানে দ্বিতীয়ার্ধে বসবেন না সর্বোচ্চ আদালত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:২৩ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
ব্যারিস্টার মইনুলের সম্মানে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের সম্মানে রোববার দ্বিতীয়ার্ধে বসবেন না দেশের সর্বোচ্চ আদালত।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘দেশের গণতন্ত্র, মানবাধিকার ও বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে সদ্য প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন ভূমিকা রেখেছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। আর এর আগে এই আদালতের সিনিয়র আইনজীবী ও সভাপতির মৃত্যুতে আদালত না বসেনি। তাই মইনুল হোসেনের বিষয়টি আপনাদের নজরে আনছি।’

তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আমরা (আপিল বিভাগ) ব্যারিস্টার মইনুল হোসেনের সম্মানে রোববার দ্বিতীয়ার্ধে (সকাল ১১:৩০ থেকে ১:১৫ মিনিট পর্যন্ত) আদালতে বসবেন না। আর হাইকোর্ট বসা না বসার বিষয়টি পরে জানানো হবে।

Banglabid

এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ৮৩ বছর বয়সী প্রবীণ সাংবাদিক, রাজনীতিক ও আইনজীবী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ হবে। এরপর দৈনিক ইত্তেফাক ভবনের সামনে দ্বিতীয় জানাজার নামাজ এবং জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার মইনুল হোসেনের তৃতীয় জানাজার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

ব্যারিস্টার মইনুল হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি তখন আইন, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সাংবাদিকতা ও আইন পেশার পাশাপাশি মইনুল হোসেন রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের হয়ে প্রথম জাতীয় সংসদে বরিশালের ভান্ডারিয়া-কাউখালী আসন থেকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৫ সালে বাকশাল গঠনের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

Reneta

মইনুল হোসেন ঢাকার নবাবপুর সরকারি স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বছরে যুক্তরাজ্যের লন্ডনে ‘মিডল টেম্পল ইন’ এ আইন বিষয়ক পড়াশোনা করেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন। ঢাকা বারে যোগ দেয়ার মধ্য দিয়ে ১৯৬৫ সালে তিনি আইনপেশা শুরু করেন। বিএনপি-জামায়াতের জোট সরকারের সময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন ২০০০-২০০১ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যারিস্টার মইনুল হোসেনসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যারিস্টার মইনুলের কর্মময় জীবন

পরবর্তী

মহান মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

চীনা নারীর চোখে ৬০টি জীবিত কৃমি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা নারীর চোখে ৬০টি জীবিত কৃমি!

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT