চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ডায়নামাইটসয়ের বিরুদ্ধে মুস্তাফিজদের স্বপ্নপূরণের যুদ্ধ

রেজাউল করিম রেজাউল করিম
১২:১৬ অপরাহ্ণ ২৯, মে ২০১৬
স্পোর্টস
A A

আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগের আট আসরের কোনটিতেই শিরোপা জিততে পারেনি হায়দরাবাদ ও ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বমী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ফাইনাল।

টুর্নামেন্টের পুরো আসর জুড়েই দাপট দেখিয়েছে মুস্তাফিজুরের হায়দরাবাদ। ফলে শেষ চারে জায়গা পেতে খুব বেশি সমস্যা হয়নি তাদের। তৃতীয় দল হিসেবেই শেষ চারে জায়গা করে নেয় হায়দরাবাদ। ১৪ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় হয় তারা।

দলের এমন দুর্দান্ত পারফরমেন্সের পেছনে আসল ভূমিকা রাখেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ভুবেনশ্বর কুমার। ১৬ ম্যাচে ৭৭৯ রান করে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ার্নার। আর বোলার হিসেবে ভুবেনশ্বর ২৩ ও মুস্তাফিজুর ১৬ উইকেট নেন। এই তিন খেলোয়াড়ের দুর্দান্ত পারফরমেন্সে প্রথমবারের ফাইনালে নাম লেখায় হায়দরাবাদ।

Banglabid

এলিমিনেটর ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কোয়ালিফাইয়ার-২ এ নাম লেখায় হায়দ্রবাদ। ২২ রানে ম্যাচটি জিতে তারা। আর কোয়ালিফাইয়ার-২ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় তারা। ৫৮ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়ার্নার।

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে গুজরাটের বিপক্ষে কোয়ালিফাইয়ার-২ ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজুর। তবে তার ইনজুরিটা খুব বেশি মারাত্মক কিছু নয় জানিয়েছিলেন ওয়ার্নার। ফাইনালে মুস্তাফিজুরকে খেলার ব্যাপারে আশাবাদি হায়দরাবাদ। ম্যাচ শুরুর আগে মুস্তাফিজুরের ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নিবে হায়দরাবাদ। তবে যাই হোক, ফাইনাল বলে কথা। যেভাবেই হোক দলের অন্যতম সেরা তারকাকে ফাইনালে খেলানোর পরিকল্পনা হায়দরাবাদের।

হায়দরাবাদের মত দুর্দান্ত ফর্ম টুর্নামেন্টের শুরু থেকে প্রদর্শন করতে পারেনি ব্যাঙ্গালুরু। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে এসে ঝলসে উঠে ব্যাঙ্গালুরু। আসলে ব্যাঙ্গালুরু বললে ভুলই হবে। দলকে একাই খাদের কিনারা থেকে টেনে তুলে শেষ চারে নিয়ে আসেন কোহলি। ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন শেষ আট ম্যাচে। ৩টি সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি হাঁকান কোহলি। তার এমন রাজকীয় ইনিংসগুলোর উপর ভর করেই পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান পায় ব্যাঙ্গালুরু। সেই অপ্রতিরোধ্য এবি ডি’ভিলিয়ার্সের সব টর্নেডো ইনিংস।

Reneta

তৃতীয়বারের মতো ফাইনালে উঠছে ব্যাঙ্গালুরু। তাই এবার আর কোনো ভুল না করে শিরোপা জয়ের স্বাদ নিতে ব্যাকুল হয়ে আছে দলটি। শিরোপা জয়ের জন্য ব্যাকুল হায়দরাবাদও। তাই ফাইনালটি যে জম্পেশ হবে তা বলার অপেক্ষা রাখে না। লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছিলো হায়দরাবাদ ও ব্যাঙ্গালুরু। প্রথম দেখায় ব্যাঙ্গালুরু জিতেছিলো ৪৫ রানে। আর দ্বিতীয় দেখায় হায়দরাবাদ জয় পেয়েছিলো ১৫ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে বিনিয়োগ ও জাপানে জনশক্তি নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

সরকার টিকিয়ে রাখতেই সাফাদির সঙ্গে জয়ের বৈঠক: বিএনপি

পরবর্তী

সরকার টিকিয়ে রাখতেই সাফাদির সঙ্গে জয়ের বৈঠক: বিএনপি

অনলাইনে ‘যৌনদাসী’ বিক্রি করছে জঙ্গি আইএস

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT