চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে শীর্ষে বিজয়, বোলিংয়ে রাজ্জাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ জোনের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিসিএল-২০১৮ মৌসুমের পর্দা নেমেছে বৃহস্পতিবার। চার দলের লড়াইয়ে সেরা নির্বাচিত হতে ষষ্ঠ তথা, শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

দলীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা আসে ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে। সেদিক থেকে এবারও জমেছে ব্যাটে-বলের লড়াই। সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি দুজনই চ্যাম্পিয়ন দল সাউথ জোনের।

বিসিএলে এবারের মৌসুমের সেরা রান সংগ্রাহক এনামুল হক বিজয়। এ ডানহাতি ওপেনার প্রথমবারের মতো শীর্ষে থেকে আসর শেষ করলেন। তালিকার শীর্ষ পাঁচে নাঈম ইসলাম, রনি তালুকদার, জুনায়েদ সিদ্দিকী ও মেহেদী হাসান আছেন।

অলরাউন্ডার মেহেদী ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক সেখানে বোলিংয়ের শীর্ষ স্থানটিতে। সবশেষ পাঁচ আসরের মধ্যে চারবার সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি।

ব্যাটিংয়ে সেরা পাঁচ
এনামুল হক বিজয়, সাউথ জোনের এ ওপেনার ৬৫৮ রান করেছেন সদ্যগত আসরে। সেরা ১৮০ এসেছে ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম ইনিংসে। দুটি সেঞ্চুরি ও তিন ফিফটি ছুঁয়ে ৬৫.৮০ গড়ে রান তুলেছেন এ ডানহাতি ওপেনার।

জাতীয় দলের বাইরে থাকা নাঈম ইসলাম ৫২২ রান নিয়ে দুইয়ে। নর্থ জোনের এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের সেরা ১৩৭ রান, ৫২.২০ গড়ে রান তুলেছেন। আছে দুই সেঞ্চুরি ও তিন ফিফটি।

জুনায়েদ সিদ্দিকী তিনে। নর্থের এ ব্যাটসম্যান ৫০০ রান করেছেন ৫০.০০ গড়ে। একটি সেঞ্চুরির সঙ্গে চার ফিফটি এসেছে তার ব্যাটে, সেরা ১১২। রনি তালুকদার সেখানে ৪৬০ রান করেছেন ৪৬.০০ গড়ে। চারে থাকা ইস্ট জোনের এ ওপেনার এক সেঞ্চুরির সঙ্গে পেয়েছেন তিন ফিফটি।

সাউথ জোনের শিরোপা আনতে মেহেদী হাসানের ভূমিকা সামনে থেকে ছিল ব্যাটে-বলে। রান তোলার তালিকায় পাঁচে আছেন তিনি। চার ফিফটি সঙ্গে আসরে তার সেরা ৮৬ রান। ৯১.৮০ গড়ে তুলেছেন ৪৫৯ রান। গড়টা চোখে পড়ার মতো, কারণ পাঁচ ইনিংসে ছিলেন অপরাজিত।

বোলিংয়ে সেরা পাঁচ
ষষ্ঠ ও শেষ রাউন্ডে সাউথ জোনের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১২ উইকেট নিয়েছেন দুই ইনিংসে। প্রথম ইনিংসে ৭টি, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। ২৪.৮৮ গড়ে ৩৪ উইকেট নিয়ে আসর শেষ করলেন। যাতে ৪বার পাঁচ উইকেট। ইনিংসে সেরা ৭/৬৯, আর ১২/১৪৪ ম্যাচসেরা, যা কেবল তারই সেরা নয়, এ মৌসুমেই সেরা বোলিং ফিগার।

সানজামুল ইসলাম ২৯ উইকেট নিয়ে তালিকার দুইয়ে। নর্থ জোনের এ স্পিনারের ইনিংস সেরা ৬/১০৩। পাঁচ উইকেট ৪বার। অফস্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান তালিকার তিনে। সাউথের এ তরুণ ২৯.৩০ গড়ে উইকেট নিয়েছেন ২৩টি। ইনিংস সেরা ৫/৭২।

পেসারদের মধ্যে ইবাদত হোসেন আছেন তালিকার চারে। ২৫.৯৫ গড়ে ২১ উইকেট তার। নর্থের এ পেসারের ইনিংস সেরা ৬/৫১, ম্যাচ সেরা ১০/১৩৯। এবার পেসারদের মধ্যে ১০ উইকেট নেয়ার কীর্তি কেবল তারই।

বোলারদের তালিকার পাঁচে আছেন রানার্সআপ ইস্ট জোনের আবু জায়েদ রাহি। ২৫.০৫ গড়ে এ পেসারের ঝুলিতে গেছে ২০ উইকেট। ইনিংস সেরা ৬/৭৪।

ট্যাগ: বিজয়বিসিএল ২০১৮রাজ্জাকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাতক্ষীরায় আওয়ামী লীগ ও বিকল্পধারা সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

পরবর্তী

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ভিসা সংক্রান্ত সতর্কতা জারি

পরবর্তী

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ভিসা সংক্রান্ত সতর্কতা জারি

অভিনেত্রী ২০১৮: জয়ার জয়জয়কার, আশা জাগানিয়া পূজা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT