চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে ফিরলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডনের অনুশীলনের প্রথম দিনে ট্রেনিং সেশনটা ছিল ঐচ্ছিক। ক্রিকেটাররা চাইলে নিতে পারতেন বিশ্রাম, চাইলে করতে পারতেন অনুশীলনও। দুজন বাদে বাকি টাইগার ক্রিকেটাররা একটু অবসর সময়ই কাটালেন। যে দুজন অনুশীলন করেছেন তাদের একজন যেকোনো মূল্যে অনুশীলন করবেন জানাই ছিল, তিনি মুশফিকুর রহিম। তবে অন্যজনের নামটাই বয়ে আনল স্বস্তি, তিনি সাকিব আল হাসান! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে না পারা অলরাউন্ডার ব্যাট হাতে নিয়েছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোটে পড়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি সাকিবের। একেবারেই যে খেলতে পারতেন না এমনও নয়। তবে বিশ্বকাপের মত বড় আসরকে সামনে রেখে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। খেলবেন বা খেলবেন না, সেই সিদ্ধান্তটা সাকিবের উপরই ছেড়ে দেয়া ছিল। শেষ পর্যন্ত ফাইনালে নামা হাতছাড়া হয়ে গেছে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতা ফাইনালটা খেলা হয়নি, খানিকটা আক্ষেপ থাকতেই পারে সাকিবের, ব্যাটে-বলে দারুণ ফর্মে ছিলেন। আপাতত পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। দুয়ারে বিশ্বকাপ। সেখানে ফর্মে থাকা সাকিবকে খুব দরকার পড়বে দলের। সেজন্য প্রস্তুত হতে অনুশীলনে ঘাটতি রাখছেন না সাকিব। তাইতো ঐচ্ছিক অনুশীলনের দিনেও মাঠে ঘাম ঝরালেন।

Banglabid

কার্ডিফে যাওয়ার আগে লেস্টারে ঘাঁটি গেড়েছে বাংলাদেশ দল। গ্রেস রোডের সেন্টার উইকেট নেটে প্রথমদিনে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব-মুশফিক দুজনই। বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করেছেন সাকিব, করেছেন রানিংও। চোট থেকে ফেরার পর যে অস্বস্তিটা থাকে সেটা দেখা যায়নি টাইগার সহ-অধিনায়কের মাঝে।

অনুশীলন করেছেন মুশফিকও

মাঠে অনুশীলন না করলেও বাকিরা ঠিকই ঘাম ঝরিয়েছেন। সবাই কম-বেশি জিমে সময় কাটিয়েছেন।

বিসিবির উদ্যোগে লেস্টারে চারদিনের অনুশীলন শেষে কার্ডিফে শুরু হবে বাংলাদেশের আনুষ্ঠানিক বিশ্বকাপ অনুশীলন, আইসিসি তখন দলগুলোর দায়িত্ব নেবে। ২ জুন লন্ডনে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT