চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটলগ্রাউন্ড উইসকনসিনে বাইডেনের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ পূর্বাহ্ন ০৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ব্যাটলগ্রাউন্ড উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনগণনার আবেদন করেছে ট্রাম্প শিবির।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ রাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে জো বাইডেনের ঝুলিতে। এ নিয়ে ২৪৮টি ইলেকটোরাল কলেজের দখল নিলেন তিনি। জয়ের জন্য প্রয়োজন ২৭০।

এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদি ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে বাইডেনের আরও ২২টি ইলেকটোরাল কলেজ প্রয়োজন। মিশিগান ও নেভাদায় এখন পর্যন্ত এগিয়ে আছেন বাইডেন। এই দুই রাজ্যে ইলেকটোরাল কলেজের সংখ্যাও ২২। তবে নেভাদায় এখনও এক তৃতীয়াংশ ভোট গণনা করা হয়নি। অপরদিকে মিশিগানে ভোট গণনা প্রায় শেষ।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪টিতে নিশ্চিতভাবে জয়ী হয়েছেন। ফলাফল বাকি আছে আরও ছয়টি রাজ্যে। সেগুলো হলো- জর্জিয়া ১৬টি, আলাস্কা ৩টি, মিশিগান ১৬টি, নেভাদা ৬টি, নর্থ ক্যারোলাইনা ১৫টি এবং পেনসিলভেনিয়া ২০টি।

Reneta

এই উইসকনসিন অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উইসকনসিনের সাবেক গভর্নর স্কট ওয়াকারও বলেছেন, তারা ধারণা করেছিলেন, এখানে ট্রাম্পের হারা অবশ্যম্ভাবী। প্রসঙ্গত, ট্রাম্প গত নির্বাচনে এই উইসকনসিনে জয়ী হয়েছিলেন।

ইতোমধ্যেই জালিয়াতির অভিযোগ তুলে উইসকিনসনে তাৎক্ষণিকভাবে ভোট পুনগণনার আবেদন করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। তবে দুই প্রার্থীর ভোটের যে ব্যবধান তাতে পুনগণনায় চূড়ান্ত ফলাফল বদল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন অনেকেই।

ট্রাম্পের প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টিপিয়েন এক বিবৃতিতে বলেছেন, ‘উইসকনসিনের বেশ কয়েকটি কাউন্টিতে অনিয়মের খবর আছে যার কারণে ফলাফলের বৈধতা নিয়ে মারাত্মক সন্দেহ আছে। প্রেসিডেন্ট পুনগণনার আবেদন করতে বলেছেন আর আমরা অবিলম্বে তা করবো।’

বারাক ওবামাকে ছাড়িয়ে বাইডেন
ভোটপ্রাপ্তির দিক দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন।

২০১৮ সালের নির্বাচনে বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়েছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সোয়া ২টায়) প্রাপ্ত খবরে জো বাইডেন ৭ কোটি ৪ লাখেরও বেশি ভোট পেয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT