চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাতে শৃংখলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:৩৮ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে আগের খাই খাই অবস্থা আর নেই, নেই আস্থার কোনও অভাব। তার মতে, আমানত সংগ্রহে অনৈতিক প্রতিযোগিতা না থাকা, কঠোর নজরদারি, আর অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়ায়, ব্যাংকিং খাত আগের যে কোন সময়ের চেয়ে এখন সুশৃংখল।

রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকে বড় ধরনের আর্থিক কেলেংকারী, সেই সঙ্গে বেসরকারী খাতের ঋণ অনিয়ম আর পরিচালনা পর্ষদের ক্ষমতার অপব্যবহারের ফেরে পড়ে আস্থার সংকটে পড়েছিলো দেশের ব্যাংকিং খাত। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কতৃত্বের এখতিয়ারের দ্বন্দের সুযোগেও বড় বড় অনিয়ম ঘটেছে ২০১০ সাল থেকে শুরু করে, যার চূড়ান্ত নিদর্শন সাম্প্রতিক সময়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পুন:নিয়োগের ঘটনা।

গভর্নর মনে করেন, এখন আগের মতো অনিয়মের সম্ভাবনা খুবই কম। সুতরাং এখন আর অতটা উদ্বিগ্ন হবার কারণ নেই। তিনি মনে করেন, এখন একটি আস্থার পরিবেশ তৈরী হয়েছে। এখন ব্যাংকিং খাত অনেক সুশৃংখল এবং নিয়মের মধ্যে চলে এসেছে। তবে আগের বোঝা এখনও টানতে হচ্ছে।

Banglabid

কয়েকজন ব্যক্তিকে সুবিধা দিতে গিয়ে বছরের পর বছর খেলাপী ঋণের বোঝাও রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে ব্যাংকিং খাতে। অবশ্য ব্যাংকগুলোর অভিভাবক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শুনিয়েছেন আশার কথা।যে কোনো মূল্যে ব্যাংকিং খাত কে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গভর্নর।

তাঁর মতে, এখন দেখেশুনে লোক নিয়োগ করতে হবে। যে যখন আসবে তাকেই নিয়োগ দেয়া যাবে না। আর কোন ব্যাংকের বোর্ড যদি কোন অঘটন ঘটায় তাহলে বোর্ড বদলে ফেলার কথা জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান।

আর্থিক অনিয়মের ব্যাপারে নজরদারীর সাথে সাথে রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারী খাতের ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটানো এবং গ্রাহকের সুরক্ষার ব্যাপারে আরো সতর্ক দৃষ্টি থাকবে কেন্দ্রীয় ব্যাংকের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোক দিবসে বিএনপিকে একাত্মতা জানানোর আহ্বান

পরবর্তী

উত্তম আমার প্রাণ: সুপ্রিয়া দেবী

পরবর্তী

উত্তম আমার প্রাণ: সুপ্রিয়া দেবী

মহাসড়কে বাড়ছে মৃত্যুর মিছিল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT