চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার মালা থেকে লিটনের সাফল্যগাথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, লাল বলের দিকে লক্ষ্য করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের শুরুর দিকে লিটন দাস অতটা ধারাবাহিক ছিলেন না। তবে নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ফতুল্লায় ৪৪ রানের ইনিংসটা যেভাবে সাজিয়েছিলেন তাতে তাকে ঘিরে বেড়ে যায় প্রত্যাশা। ব্যর্থতার নানা অলিগলি পেরিয়ে লিটন এখন ফর্মের তুঙ্গে। ধারাবাহিকতার পসরা সাজিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

টেস্টে সবশেষ ৯ ইনিংসে লিটন করেছেন ৫০৬ রান। দুঃসময় পেছনে ফেলে সাদা পোশাকে সাফল্যের রঙিন দুনিয়া দেখছেন এ ক্রিকেটার। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বাড়ছে আরও ভালো করার প্রত্যাশা।

তবে এটিকে আর চাপ হিসেবে নেবেন না লিটন। নিজের মতো করে খেলেই দলে অবদান রাখতে চান। দলের চাওয়া, সমথর্কদের প্রত্যাশা মেটানোর চেষ্টায় থাকতে চান। সবসময় যে সেটি সম্ভব নয় সেটিও উপলব্ধি করেন এ ক্রিকেটার।

Banglabid

ক্রিকেট নিয়ে ভাবনার মাঝেই যে কত বদল এসেছে তা লিটনের কথাতেই ধরা দেয়। সাম্প্রতিক ফর্ম ও আগের সমালোচনা প্রসঙ্গে লিটন বলেন, ‘চেষ্টা সবসময় করি। কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করেছি, কালকে আবার খারাপ হলে হতেও পারে। এটাই মানুষের জীবন, এটা নিয়েই চলতে থাকবে।

‘সমালোচনা হবেই। আমার যেহেতু জীবনটা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভালো কেললে আপনারা বাহবা দেবেন বা জনগন দেবে, খারাপ খেললে সেইম জিনিসটাই করবে (সমালোচনা)। কারণ তারা চায়, আমি পারফর্ম করি। এই জিনিসটা আমাকে আর বদার করে না। আমি চেষ্টা করি, আমি কতখানি মনোযোগী অনুশীলনে, প্র্যাকটিস মেথডটা কি, আমার প্রক্রিয়টা অনুসরণ করছি কিনা। আমি যদি আমার প্রক্রিয়া ফলো না করলে নিজের কাছে অপরাধী যে অনুসরণ করছি না। আমি স্রেফ আমার প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করি। ফলাফল, ওপরওয়ালার হাতে।’

আরেকটি প্রশ্নের উত্তরে লিটন জানালেন দুঃসময়ের উপলব্ধিই তাকে নিয়ে যাচ্ছেন সামনে, ‘না কেউ, কাউন্সেলিং (ভালো করার পেছনে) করে না। মানসিকভাবে শক্ত থাকা আসলে লোকে যখন ব্যর্থ হয়, তখনই আস্তে আস্তে মাথার মধ্যে চলে আসে। উন্নতি সেখান থেকেই হয়। ব্যর্থ না হলে কখনও বুঝবেন না আপনার মানসিকতা কোন দিকে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল

পরবর্তী

ঘরোয়া ক্রিকেটে অর্জিত আত্মবিশ্বাসে সফল রাজিথা

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার রজিথা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া ক্রিকেটে অর্জিত আত্মবিশ্বাসে সফল রাজিথা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT