চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী হত্যায় তথ্য প্রযুক্তির সাহায্য নেবে পুলিশ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৯:৫০ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর যাত্রাবাড়ীর ব্যবসায়ী মজিবর রহমানের খুনিদের একমাসেও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামীদের ধরতে তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে নিহত ব্যবসায়ীর প্রোফাইল পর্যালোচনাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে ডিবি। এ ঘটনায় এক বার ডান্সারকে নজরদারীতে রাখা হয়েছে।

হত্যাকারীদের সনাক্ত করা গেলেও এ পর্যন্ত এক জনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ তদন্তে অগ্রগতির দাবি করছে। ওয়ারী অপরাধ বিভাগের ডিসি সৈয়দ নূরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি কাজে লাগাচ্ছি আমাদের যে ম্যানুয়েল সোর্স আছে এবং নানা টাইপের এনালাইসিস আছে সেগুলো সম্বন্বয় করেই মূলত ক্রিমিনালদের গ্রেফতারের চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমরা অনেকগুলো সূত্র পেয়েছি, আমরা অনেকগুলো তথ্য প্রমাণ পেয়েছি, আমরা অনেকগুলো নেটওর্য়াক পেয়েছি যাতে করে অপরাধীদেও ধরার বিষয়ে সাহায্য করবে।

Banglabid

ডিবি মামলার অগ্রগতির জন্য ছায়া তদন্ত করছে। ডিবির যুগ্ম কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেন, ভিক্টিমের যে প্রোফাইল সে প্রোফাইলটি খুব গুরুত্বপূর্ণ। এই মামলার রহস্য উদঘাটনে সেটিও পর্যালোচনা করা হচ্ছে।

নিহত ব্যবসায়ীর বাসায় তিন মাস আগে যোগ দেয়া নিরাপত্তা কর্মী ও প্রাইভেট কার চালককে আটক করে জিজ্ঞাসায় এক বার ড্যান্সারের ব্যাপারে কিছু তথ্য পেলেও হত্যা রহস্য উদঘাটনে কোন কূল কিনারা করতে পারেননি তদন্তকারীরা।

গত ১৫ জুলাই যাত্রাবাড়ী মাতুয়াইলে নিজের বাসার সামনে ঠিক যেখানে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন ব্যবসায়ী মজিবর রহমান সেই স্থানের একটি সিসি ক্যমেরার সংযোগ বিচ্ছিন্ন ছিলো। কিন্তু অন্য একটি ক্যামেরায় পাওয়া সিসি টিভির ফুটেজ থেকে খুনিদের সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যবসায়ী হত্যাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT