চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্ট ‘বিদ্যুতে’ ঝলসে গেল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে অনন্য নজির গড়লেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৪ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি তারকা পেসার, সেটিও আবার মাত্র ১৫ বলের ব্যবধানে।

বোল্টের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ১০৪ রানে। ৮৮/৪ রান নিয়ে বৃহস্পতিবার সকালে শুরু করে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা স্কোরবার্ডে সব মিলিয়ে আর মাত্র ১৬ রান যোগ করতে পেরেছেন।

প্রথম ইনিংসে ১৫ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচ করে ৬ উইকেট তুলেছেন বোল্ট। এটাই টেস্ট ক্যারিয়ারে তার সেরা স্পেল। চলতি বছরে এই নিয়ে টেস্টে দ্বিতীয়বার ছয় উইকেট পেলেন। মার্চে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৩২ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন।

Banglabid

সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে চারবার ছয় উইকেট পেয়েছেন বাঁহাতি এ তারকা পেসার। ২০১৩ সালে অকল্যান্ড ও ওয়েলিংন্টনে যথাক্রমে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট করে নেয়ার নজির রয়েছে বোল্টের।

বোল্টের আগুনে বোলিংয়ের সুবাদে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ১৭৮ রান তোলে কিউইরা। এই রান তাড়া করতে নেমে বোল্টের গতি-সুইংয়ের সামনে ধাক্কা খেয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১০৪ রানে।

৭৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৩১ রান জুড়েছে নিউজিল্যান্ড। সব মিলিয়ে উইলিয়ামসনদের লিড এখন ৩০৫ রানের।

Reneta

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক অধিনায়ক উইলিয়ামসন ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৭৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রাভাল। অপর ওপেনার লাথাম ৭৪ ও টেলর ২৫ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনে লিড বাড়াতে নামবেন দুজনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোকের বছর ২০১৮: যাদের হারিয়েছে দেশ

পরবর্তী

ফিরে দেখা ২০১৮: শোবিজের যত আলোচিত বিয়ে

পরবর্তী

ফিরে দেখা ২০১৮: শোবিজের যত আলোচিত বিয়ে

ভেঙে গেল কমলালেবুতে চড়ে মহাসাগর পাড়ির স্বপ্ন

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT