চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং দাপটে সমতায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কাজটা আগেই সহজ করে দিয়েছিলেন বোলাররা। সেই সহজ কাজটা ধীরেসুস্থে সফলভাবেই সেরেছেন ব্যাটসম্যানরা। বোলারদের দাপটের দিনে সাউথ আফ্রিকা বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। চতুর্থ ম্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারায় সফরকারীরা।

পাকিস্তানের বোলাদের মারাত্মক আক্রমণে ধসে পড়ে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। শুরুতে থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৬৪ রানেই আটকে যায় তারা। পরে টপ অর্ডারদের সাবধানী ব্যাটিংয়ে পাকিস্তান ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-২ সমতায় ফিরল।

এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে ছাড়াই খেলতে নামে পাকিস্তান। বর্ণবাদী মন্তব্যের জেরে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সরফরাজ। এদিন দলের নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক। সরফরাজ ফেরা না পর্যন্ত অভিজ্ঞ এবং সাবেক এই অধিনায়কই দায়িত্বে থাকবেন। সরফরাজের জায়গায় উইকেটের পেছনের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ রিজওয়ান।

Banglabid

টসে জিতে প্রথম ফিল্ডিং করতে নামে পাকিস্তান। ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হওয়ার আগে দলীয় সর্বোচ্চ ৫৯ রান করেন হাশিম আমলা। সাদাব খানের শিকার হওয়ার আগে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস করেন ৫৭ রান।

প্রোটিয়া ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন উসমান খান শেনওয়ারি। নিজের করা ষষ্ঠ ও সপ্তম ওভারে চারজন স্বাগতিক ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। এর মধ্যে হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন ২৫ বছরের শেনওয়ারি।

ইনিংসের একেবারে গোড়াতে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুটা অবশ্য করেছিলেন ১৮ বছরের তরুণ বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

Reneta

ক্যান্সার বিষয়ে সচেতনার জন্যে এই ম্যাচে গোলাপি জার্সি পড়ে মাঠে নামে সাউথ আফ্রিকা। ৩৫ রানে ৪ উইকেট নেয়া পাকিস্তানি পেসার শেনওয়ারি নিজের পারফরম্যান্স উৎসর্গ করেছেন ক্যান্সার রোগীদের।

১৬৪ রানের ছোট টার্গেট সামনে রেখে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফখর জামান ও ইমামুল হক। ৪৪ বলে ৪৪ রান করে ইমরান তাহিরের বলে ফখর আউট হলে ভাঙে ৭০ রানের জুটি। ফখর না পারলেও হাফসেঞ্চুরি তুলে নেন ইমাম। ৭১ রান করে তিনি আউট হন ফেলুকোওয়ের বলে। ৪১ রান করে অপরাজিত থাকেন বাবর আজম।

দুদলের সিরিজ নির্ধারণী শেষ তথা পঞ্চম ওয়ানডে হবে ৩০ জানুয়ারি, কেপ টাউনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারিনকে অনুসরণ করাই কাল হলো আলিসের?

পরবর্তী

গাইবান্ধা-৩ আসনে নৌকার জয়

পরবর্তী

গাইবান্ধা-৩ আসনে নৌকার জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-চিকিৎসকদের এক বছর উপজেলায়

চিকিৎসা সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT