চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের দাপটে এগিয়ে প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ডিন এলগারের ব্যাটিংয়ের পর কেপটাউন টেস্টে সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখল বোলাররা। ২৪৫ রানে ৯ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে আটকে দিয়েছে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনশেষে মাত্র এক উইকেট হাতে রেখে এখনো ৬৬ রানে পিছিয়ে অজিরা।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার করা ৩১১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে তোলে ৪৩ রান। কিন্তু এরপরই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ৩০ রান করে ডেভিড ওয়ার্নার ফেরার পর একে ফেরেন উসমান খাজা (৫), অধিনায়ক স্টিভ স্মিথ (৫)।

শন মার্শকে সঙ্গে নিয়ে ৭৮ রান তুলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যামেরন বেনক্রফট। কিন্তু ৭৭ রান করা বেনক্রফট ফিরে গেলে আবারও মড়ক লাগে অজি ব্যাটিং লাইনআপে। মিশেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্কের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

Banglabid

মিডল অর্ডারের ব্যর্থতার অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে রক্ষা করেন স্পিনার নাথান লায়ন। টিম পাইনের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি। দিনের শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার আগে করেন ৪৭ রান। দিনশেষে পাইন ৩৩ ও জশ হ্যাজেলউড ১ রানে অপরাজিত আছেন।

সাউথ আফ্রিকার হয়ে ৪ উইকেট নিয়ে সফল বোলার মরনে মরকেল। টেস্ট ক্রিকেটে এদিন ৩০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন প্রোটিয়া পেসার। পঞ্চম সাউথ আফ্রিকান হিসাবে এই কীর্তি অর্জন করলেন তিনি। এছাড়া কাগিসো রাবাদা ৩টি ও ভারনন ফিল্যান্ডার নেন ২টি উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। ওপেনার এলগার অপরাজিত ছিলেন ১৪১ রানে।

Reneta

অজিদের বিপক্ষে টেস্টের প্রথম দিনই ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন ডিন এলগার। তার সঙ্গে হাফসেঞ্চুরি করেন এবি ডি’ভিলিয়ার্সও। দুজনের ১২৮ রানের জুটিতে একসময় ২ উইকেট হারিয়ে ২২০ তাদের স্কোর। সবই যেন ঠিকঠাক চলছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব ডুবে গেল মনে হল। শেষ ৩৭ রানে ৬ উইকেট হারায় তারা।

অজি পেসার প্যাট কামিন্সের ঝড়ের মধ্যও প্রোটিয়াদের দেয়াল হয়েছিলেন এলগার। থাকলেন পুরো ইনিংসেই। তার অপরাজিত ১২১ রানে ভর করে ৮ উইকেটে ২৬৬ রানে প্রথমদিন শেষ করে প্রোটিয়ারা। সেখান থেকে দ্বিতীয় দিন ইনিংসটা টেনে নিয়ে যান তিনশ’র উপরে। এলগারের শতক, ডি’ভিলিয়ার্সের ৬৪ ও আমলার ৩১ রানের সঙ্গে উল্লেখ করার মত রান পেয়েছেন কেবল কাগিসো রাবাদা ২২। প্রোটিয়াদের ৭ জন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এই টেস্টের আগে সম্পূর্ণ হওয়া কোনো ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করার নজির তিনবার গড়তে পেরেছিলেন কেবল ক্যারিবিয়ান ওপেনার হেইন্স।

এলগার এবারের আগে সবশেষ আদ্যন্ত ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন মাত্র দুই মাস আগেই। ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দলের ১৭৭ রানে অপরাজিত ছিলেন ৮৬ রানে।

বাঁ-হাতি ওপেনার প্রথমবার এই স্বাদ পেয়েছিলেন ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্টে। সেবার দলের ২১৪ রানে এলগার অপরাজিত ছিলেন ১১৪ রানে।

হেইন্স প্রথমবার পুরো ইনিংস ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে। করাচি টেস্টে দলের ২১১ রানে হেইন্স করেছিলেন অপরজিত ৮৬। পরে ১৯৯১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ও ১৯৯৩ সালে আবার পাকিস্তানের বিপক্ষে পোর্ট অব স্পেনে এই কীর্তি গড়েন হেইন্স।

দুবার করে এই কীর্তির স্বাদ পেয়েছিলেন চার জন- দুই অস্ট্রেলিয়ান ওপেনার বিল উডফুল ও বিল লরি, ইংল্যান্ডের লেন হাটন ও নিউ জিল্যান্ডের গ্লেন টার্নার।

বাংলাদেশের হয়ে এই স্বাদ পেয়েছেন এখনও পর্যন্ত কেবল একজনই। ২০১১ সালে বুলাওয়ায়োতে নিজের অভিষেক টেস্টে দলের ১৬৮ রানে জাভেদ ওমর বেলিম অপরাজিত ছিলেন ৮৬ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT