বাংলাদেশ

বেসরকারি হেলিকপ্টার চলাচল ৪৮ ঘণ্টা নিষিদ্ধ

হেলিকপ্টার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ ঘণ্টা বেসরকারি হেলিকপ্টার চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।

এর অনুলিপি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেড, সিকদার অ্যাভিয়েশন হ্যাঙার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেড চেয়ারম্যানসহ সকল বেসরকারি হেলিকপ্টার সার্ভিস কোম্পানিগুলোকে দেয়া হয়েছে।

তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতালে প্রেরণ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিষয়:ইসি একাদশ জাতীয় নির্বাচন নির্বাচন নির্বাচন কমিশন হেলিকপ্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…