চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেন স্টোকস নির্দোষ, ফিরলেন দলেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মারামারির ঘটনায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বেন স্টোকস। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে এই রায় দিয়েছেন ব্রিস্টল ক্রাউন কোর্ট। রায়ে নির্দোষ ঘোষণা করা হয়েছে ইংলিশ অলরাউন্ডারের বিরুদ্ধে মামলার বিবাদী রায়ান আলিকেও।

নির্দোষ ‘ব্যাড বয়’কে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দলেও ফিরিয়েছেন ইংল্যান্ড নির্বাচকরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে শনিবার ট্রেন্ট ব্রিজে বিরাটদের বিরুদ্ধে নামবে রুটবাহিনী৷

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিবৃতিতে জানানো হয়েছে, ‘ ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবে বেন স্টোকস৷ শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট৷’

Banglabid

গত শুক্রবার আদালতের শুনানিতে স্টোকস বলেছিলেন, ঘটনার সবকিছু তার স্মরণে নাই, তবে মোটেই নিজেকে নিয়ন্ত্রণ না করার মতো অবস্থায় ছিলেন না।

ট্রাইব্যুনালে শুনানির শুরুতে প্রসিকিউশন অভিযুক্তদের সংশোধনের চেষ্টা করেন এবং বিবাদীরা স্টোকসকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেন। কিন্তু বিচারক দু’পক্ষকের দাবিই প্রত্যাখ্যান করেন। শুনানির মাঝপথে স্টোকসের আইনজীবীরা বিবাদীদের বিরুদ্ধে মামলা করার কথা বললে বিচারক তাদের দাবিকেও প্রত্যাখ্যান করেন। শেষে দুপক্ষকেই নির্দোষ ঘোষণা করে আদালত।

গত সেপ্টেম্বরে একটি বারে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। পরে তাকে আটকও করা হয়। জামিনে মুক্তি পেলেও অ্যাশেজের দলে জায়গা হারান তিনি। অ্যাশেজ শেষে খেলতে পারেননি জন্মভূমি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও।

Reneta

এজবাস্টনে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক স্টোকস শুনানির জন্য লর্ডসে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না৷ সেই টেস্টে কোহলিদের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

স্টোকসকে বাইরে রাখা হয়েছিল শনিবার থেকে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও। এ বিষয়ে বিবৃতিতে ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, মামলার রায়ের পরই স্টোকসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। রায়ের পরই তাকে আবার দলে ফেরানোর কথা জানানো হয়।

গত বৃহস্পতিবার স্টোকসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন ওইদিন ব্যাড বয়ের হাতে নিগৃহীত সাবেক সেনাকর্মী। ব্রিস্টলের ক্রাউন কোর্টে এই মামলার চতুর্থ দিনের শুনানিতে রায়ান হেল নামের সেই সাবেক সেনা জানিয়েছিলেন, স্টোকস তাকে খুনও করতে পারতেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্টোকসের মারে রায়ান আলি ও রায়ান হেল, দু’জনেই অচৈতন্য হয়ে গিয়েছিলেন। সেটা সিসিটিভি ফুটেজ দেখে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে।

স্টোকস অবশ্য তখন দাবি করেন, এক সমকামী প্রেমিক যুগলকে হেনস্থা করছিলেন সেই সেনাকর্মী। তাই তিনি মেজাজ হারিয়ে এই কাজ করেছিলেন। যদিও নাইটক্লাবের পাবে দুই সমকামী ব্যক্তিকে নকল করছিলেন স্টোকস। একজনের পশ্চাদ্দেশে নাকি জ্বলন্ত সিগারেটও চেপে ধরেছিলেন বলে স্টোকসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আপাতত সব অভিযোগ খণ্ডিত হয়ে এখন মুক্ত স্টোকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT