চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমা যেন উড়ছেন, উড়ছে জিদানের রিয়ালও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত ফর্মকে আরও দীর্ঘ করেছেন করিম বেনজেমা। তার জোড়া গোলের সাথে মার্কো আসেনসিওর এক গোলে সেল্টা ভিগোকে হারিয়ে লা লিগায় অগ্রযাত্রা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ।

সেল্টার মাঠ থেকে ৩-১ গোলের জয় তুলে ফিরেছে রিয়াল। যে জয় দিয়ে জিনেদিন জিদানের দল আবারও টেবিলের দুইয়ে উঠে গেছে।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্টে এখনও শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদই। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্টে দুইয়ে রিয়াল। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্টে তিনে বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে ২০ মিনিটে লিড এনে দেন বেনজেমা। টনি ক্রুসের বাড়ানো বলে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমাই। এবারও বলের যোগানদাতা ছিলেন ক্রস। চলতি মৌসুমে লিগে বেনজেমার ১৭টি গোল হল।

ম্যাচের ৪০ মিনিটে শান্তি মিনা একটি গোল ফিরিয়ে দিলে খেলা জমানোর মঞ্চ পায় স্বাগতিকরা। কিন্তু বিরতির পর ফিরে সেটি কাজে লাগাতে পারেনি সেল্টা।

বেনজেমার বাড়ানো বলে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসেনসিও গোল করে বরং বড় জয়ই এনে দেন জিদানকে।

ট্যাগ: জিদানবেনজেমারিয়াললা লিগালিড স্পোর্টসসেল্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ভারতে চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

পরবর্তী

হজের প্রস্তুতি শুরু, প্রটোকল ঘোষণা সৌদি সরকারের

পরবর্তী
সৌদি আরবের মক্কায় হজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের প্রস্তুতি শুরু, প্রটোকল ঘোষণা সৌদি সরকারের

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT