বেতন-ভাতা বঞ্চিত করার মামলায় দৈনিক জনতার সম্পাদক অাহসান উল্লাহ ও ব্যবস্থাপক বিশু কুমার দাস গ্রেফতার হয়েছেন।
গতরাতে নয়াপল্টনের পত্রিকার কার্যালয় থেকে মতিঝিল থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলায় প্রধান আসামি পত্রিকার সত্ত্বাধিকারী ও প্রকাশক সৈয়দ এম আনোয়ার পালিয়ে যান। বর্তমানে পুলিশ তাকে খুঁজছে।
প্রসঙ্গত: সম্পাদনা সহকারি কানিনা খন্দকার বকেয়া বেতন-ভাতা থেকে সাংবাদিকদের বঞ্চিত করার অভিযোগ জানিয়ে আদালতে মামলা দায়ের করেন।
আদালত ওই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।










