চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন-বোনাস নিয়ে অরাজকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:২৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

তৈরি পোশাক ও নীটওয়্যার কারখানার ৩৫ লাখ শ্রমিক কর্মচারীর ঈদ বোনাস ১৫ জুলাই, আর জুন মাসের বেতন ১০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে। পোশাক শিল্প মালিকদের কাছে এই নির্দেশ পাঠিয়েছেন তাদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বেতন-বোনাস নিয়ে যে কোন অরাজকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তাদের। 

তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রায় সাড়ে ৪ হাজার কারখানা। এর মধ্যে ৩ হাজার বিজিএমইএ’র ও দেড় হাজার নীটওয়্যার উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর। মোট শ্রমিক কর্মচারী প্রায় ৩৫ লাখ। শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধ নিয়ে প্রতিবারই ঈদের আগে অসন্তোষ সৃষ্টি হয়। তবে এবার এ ধরনের কোন অঘটনের সম্ভাবনা নেই  বলে আশ্বস্ত করেছে দুই সংগঠন।

বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বলেন, নিয়ম অনুযায়ী ঈদের ছুটির আগে ঈদের বোনাস দিতেই হবে ও জুন মাসের সম্পূর্ণ বেতন দিতে হবে।

Banglabid

বিজিএমইএ’র সহ-সভাপতি(অর্থ) রিয়াজ বিন মাহমুদ বলেন, অনেকেই আমাদের কাছে জানতে চান বেতন-বোনাস এক সঙ্গে দিয়ে দেয়া হয়না কেন। এক্ষেত্রে আমরা দেখি অনেক শ্রমিক বাড়ি চলে যায়। আর গার্মেন্টস সেক্টর হলো চেইন অব প্রোডাকশন। শ্রমিকদের দুই একজন বাড়ি চলে গেলে সেই লাইনের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সে কারণে বেতন আগে দিয়ে বোনাস ঈদের পরে দেয়া হবে।

বেশিরভাগ কারখানা ১২ জলুাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে ঈদ বোনাস দেবে। আর জুনের বেতন নির্ধারিত সময়ের ৫ দিনের আগেই পরিশোধের চেষ্টা থাকছে কারখানাগুলোর। তবে আশংকা, দুই সংগঠনের বাইরে থাকা ছোট ছোট কারখানাগুলো নিয়ে।    

বিজিএমইএ’র সহ-সভাপতি(অর্থ) রিয়াজ বিন মাহমুদ বলেন, শিল্প পুলিশের কাছ থেকে আমরা ছোট ছোট ৪০টির মতো কারখানার তালিকা পেয়েছি। আমরা সেই কারখানাগুলোতেও যাচ্ছি। কবে বেতন দেয়া হবে এসব প্রশ্ন নিয়ে আমরা কাজ করছি।

Reneta

বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান আরো বলেন, দেখা গেছে সদস্য পদ ছাড়াই অ্যাসোশিয়েশনের সদস্য হিসেবে বেশ কিছু কারখানা গড়ে ওঠেছে। এই কারখানাগুলো আমাদের মনোনয়নের বাইরে। তারপরও আমরা ঈদের সময় এইসব কারখানায় শিল্প পুলিশের মাধ্যমে মনিটরিং করবো।

জরুরী কোন শিপমেন্ট না থাকলে ঈদ বোনাস দেয়ার পর ফ্যাক্টরিগুলো শ্রমিক কর্মচারীদের ঈদের ছুটি দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ বোনাসগার্মেন্টস শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT