চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেঙ্গলিস’ নয় বাংলাদেশ বলুন, সাংবাদিককে সরফরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সাংবাদিকরা সরফরাজ আহমেদকে বিপক্ষ দল সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে ‘বেঙ্গলিস’ শব্দ ব্যবহার করেছিলেন। যা শুনে পাকিস্তান অধিনায়ক আপত্তি করেন। ‘বেঙ্গলিস’ শব্দের পরিবর্তে বরং বাংলাদেশ বলতে অনুরোধ করেন তিনি।

সেমিফাইনালে উঠতে না পারা পাকিস্তান রোববারই দেশে ফিরেছে। করাচিতে সংবাদ সম্মেলনেও সে প্রসঙ্গ উঠে আসে। ইংল্যান্ডে কী বলেছিলেন দেশের মাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান সরফরাজ।

বাংলাদেশ ম্যাচের আগে এক সাংবাদিক শোয়েব মালিকের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, ‘বেঙ্গলিস’দের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট কেন শোয়েব মালিককে ফেয়ারওয়েল দিচ্ছে না?

Banglabid

তখন সরফরাজ ওই সাংবাদিককে বলেছিলেন, ‘এই শব্দটা ব্যবহার করবেন না। আপনার ব্যবহার করা এই শব্দ সোশ্যাল মিডিয়ায় একটা ইস্যু তৈরি করতে পারে। তাদের বাংলাদেশ বলে ডাকুন। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।’

সেমিফাইনাল যাওয়ার অঙ্কে যখন বাংলাদেশ-পাকিস্তানসহ সবাই ভারতকে সমর্থন করছিল, তখন ইংল্যান্ডের ম্যাচটা হেরে যায় বিরাট কোহলির দল। পাকিস্তানের প্রায় সব সাবেক খেলোয়াড় ঘুরিয়ে-ফিরিয়ে বলেছিলেন, ইচ্ছে করেই ভারত ম্যাচটা জিততে চায়নি। বিতর্ক যখন ঠাণ্ঠা, তখনই আবার মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর একেবারে ‘অন্য ভূমিকা’য় তিনি।

ভারত কি ম্যাচটা ইচ্ছে করে হেরেছিল? দেশে পৌঁছার পর এটা শুনে সরফরাজ বলেছেন, ‘আমার মনে হয় না, এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা ঠিক হবে না। কোনোভাবেই এটা মনে করি না, আমরা শেষ চারের লড়াইয়ে ছিলাম বলে ভারত ম্যাচটা হেরেছিল। ইংল্যান্ড ওই ম্যাচটাতে চমৎকার পারফর্ম করেছিল।’

Reneta

সরফরাজ কথা বলেছেন নিজের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও, ‘পাকিস্তান বোর্ড ঠিক করুক, কাকে অধিনায়ক করবে। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, এই দলের অধিকাংশ খেলোয়াড় তরুণ। তাদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। বিশ্বকাপের প্রথম পাঁচটা ম্যাচে আমরা সেভাবে খেলতে পারিনি। পরের চারটে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলাম। এটুকু বলতে পারি, এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT