বিনোদন

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইয়ে শাকিব-অপুর ‘সম্রাট’

শাকিব খান ও অপু বিশ্বাস চ্যানেল আই অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ও অপু বিশ্বাস চ্যানেল আই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে তারা একসঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম সিনেমাই তুমুল ব্যবসা করে। এই জুটি রাতারাতি সবার নজরে চলে আসে।

এরপর টানা ৭০টির মতো সিনেমা করে দর্শকের প্রিয় জুটিতে পরিনত হন শাকিব-অপু। এই জুটির ৭২তম সিনেমা ‘সম্রাট’। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিটি বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে।

‘সম্রাট: দ্য কিং ইজ হিয়ার’ ২০১৬ সালে বড় পর্দায় মুক্তি পায়। অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালার সহযোগিতায় টাইগার মিডিয়া লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেন জাহিদ হাসান অভি।

এতে কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং মিশা সওদাগর। চলচ্চিত্রে দু’জন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডনের পতনের বিবরণ দেওয়া হয়েছে।

এই সিনেমার একাধিক গান শ্রোতা দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই সিনেমার সুর ও সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, স্যাভি গুপ্ত ও ডাব্বু ঘোষাল। সিনেমায় সর্বমোট ৭টি গান রয়েছে। এগুলোর গীত রচনা করেছেন যথাক্রমে জনি হক, রবিউল ইসলাম জীবন, জাহিদ হাসান অভি, ঋদ্ধি বড়ুয়া ও অনুপ কুমার বিশ্বাস। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, শাদাব হাশমি, কোনাল ও শত্রুজিৎ দাশগুপ্ত।

বিষয়:অপু বিশ্বাস অভিনয় ইন্দ্রনীল গান ছবি মিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…