চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি মেঘের খেলায় রাজধানীতে জলাবদ্ধতা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৪৮ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

সকালের সূর্য আলোকিত দিনেরই বার্তা জানিয়েছিল; কিন্তু হঠাৎ সেই আলো ছাপিয়ে অন্ধকারে ঢেকে গেল চারদিক। রাজধানীর আকাশ হয়ে উঠলো যেন একখণ্ড গাঢ় কালো মেঘের চাঁদোয়া। শুধু সকালই নয়, রোববার সারাদিন এমনই ছিল ঢাকার রূপ। তাতে যোগ হয়েছিল যানবাহন সংকট আর জলাবদ্ধতা।

সকাল ৮টার পর থেকেই হঠাৎ করে সন্ধ্যা নেমে আসার পর শুরু হয় তুমুল ঝড়। তারপর বৃষ্টি। বজ্রপাতের তীব্র শব্দে কানে তালা লেগে যায়। প্রবল বৃষ্টির পর নগরবাসী বাইরে বের হয়েও যানবাহন সঙ্কটে পড়ে, বিকাল বেলায় তা আরও তীব্রতর হয়, ভোগান্তিতে পড়ে বেসরকারী চাকরিজীবীসহ নগরবাসীরা।

দুইদিনের সাপ্তাহিক ছুটিসহ রোববার বোদ্ধপূর্ণিমার ছুটি অনেকেই পরিবারের সঙ্গে কাটাতে রাজধানী ছেড়ে নিজ শহরে গিয়েছে। ফলে রোববার যানজট না থাকলেও বৃষ্টির পর যানবাহন সঙ্কট দেখা যায়, যা তীব্র হয় বিকালে। বেসরকারী চাকরিজীবীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

বিকেলে বাংলামোটর, পান্থপথ, ফার্মগেটে বাসের অপেক্ষায় অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফার্মগেট থেকে মিরপুর যাওয়ার জন্য অপেক্ষামান বেসরকারী চাকরিজীবী মারুফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, সকালে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অফিসে পৌঁছায়, উন্নয়নকাজের জন্য বৃষ্টির পরই মিরপুরের রাস্তায় জলাবদ্ধতা, সরকারী ছুটি থাকায় যানজট না থাকায় অফিসে পৌঁছাতে পেরেছিলাম, কিন্তু এখন বাসায় কিভাবে যাব ভাবছি, ঘণ্টাখানেকের বেশি অপেক্ষায় রয়েছি, বাস পাচ্ছি না, সিএনজি চালিত অটোরিক্সাগুলোও দ্বিগুণ ভাড়া চাচ্ছে।

সকালের বৃষ্টির পর জলাবদ্ধতা

বাংলামোটরে বাসের অপেক্ষায় থাকা শোয়েব আহমেদ বলেন, সকালের ভোগান্তির চেয়ে বিকেলের ভোগান্তিটা বেশি বলে মনে হচ্ছে।

মহাখালীর নাবিস্কো মোড়ে উত্তরার গাড়ির জন্য অপেক্ষায় থাকা ফরহাদ হাসান বলেন, সাধারণ নাগরিকের দুর্ভোগ কখনোই শেষ হয় না, বৃষ্টির পর উবারও পাই নি, পাঠাও না। সিএনজির চালকরাও উল্টাপাল্টা ভাড়া হাঁকে। তাদের কাছে আমরা জিম্মি।

সকালে ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। দোকানপাট, সড়ক-সব পানিতে থৈ থৈ ছিল।

যানবাহন তেমনটা না থাকায় ভোগান্তিতে পড়ে নগরবাসী

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী
এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানোসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে
পারে।

সকালের বৃষ্টি

ভারী বর্ষণের সতর্কবাণী:
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন: তীব্র বজ্রমেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে আগামী ৪৮ ঘণ্টা ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ইন্দুবালা-৩ নিয়ে ফজলুর রহমান বাবু

পরবর্তী

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা: বেদনার রঙ আকাশী নীল!

পরবর্তী
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টিনা দল

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা: বেদনার রঙ আকাশী নীল!

কন্যা প্রিয়তার সঙ্গে জয় শাহরিয়ার

প্রবাসীদের নিয়ে জয় শাহরিয়ারের গান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT