চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি মাথায় নিয়ে চট্টগ্রামে ক্রিকেটাররা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটাররা বৃষ্টির মধ্যে চট্টগ্রামে আসছে, ছাতা ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল এখন চট্টগ্রামে

চট্টগ্রাম থেকে: বিমানবন্দর থেকে টিম বাস চট্টগ্রাম শহরে প্রবেশ করতেই ঝুম বৃষ্টি। বিকেল ৫.৩০ এর দিকে রেডিসন ব্লু হোটেলে বাস পৌঁছাতেই অবশ্য একটু কমে এল। তবুও অভ্যর্থনায় থাকা কর্মীদের হাতে ফুলের বদলে ছাতা। বৃষ্টির দিনে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে! নীল রঙের ছাতা মাথায় নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের কোচ-খেলোয়াড়রা ছুটলেন হোটেলের ভেতরে।

ঢাকা থেকে সফরকারী দলের সবাই বন্দরনগরীতে এলেও স্বাগতিক দলের এসেছেন মাত্র ৬ ক্রিকেটার, তবে কোচিং স্টাফদের সবাই এসেছেন। প্রথম টেস্টের পারফর্মার সাকিব, তামিম, মিরাজ, তাইজুলদের কেউ নেই তাদের সঙ্গে। ঠিক যেন দল মনে হল না। স্টাফদের সঙ্গে ক্রিকেটার বলতে নাসির, মুমিনুল, লিটন, সাব্বির, সৌম্য ও মোস্তাফিজই কেবল শুক্রবার চট্টগ্রামে এসেছেন।

সাকিব, তামিম, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল, ইমরুল, মিরাজ ঢাকায় কোরবানির ঈদ পালন করে শনিবার রাত সাড়ে ৮টার ফ্লাইটে আসবেন চট্টগ্রামে।

Banglabid

চট্টগ্রামে আসা দু’দলের ক্রিকেটাররা ঈদের দিনও অনুশীলন করবে। টেস্ট ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টা থেকে ৩টা বাংলাদেশ, ৩টা থেকে ৫টা অনুশীলন করবে অস্ট্রেলিয়া দল।

টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর। দু’দলের ক্রিকেটারদের বৃষ্টি স্বাগত জানালেও স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলে জানা গেল, টেস্ট চলাকালীন সময়ে ভারী বৃষ্টির শঙ্কা কম।

আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা তাই করাই যায়। মিরপুরে প্রথম টেস্টে সাড়ে তিন দিনের মধ্যেই হারিয়ে দেয়া গেছে অস্ট্রেলিয়াকে। ২০ রানের ওই জয়টি অজিদের বিপক্ষে প্রথম সাদা পোশাকের জয়। দ্বিতীয়টিতে জিতে থাকছে সিরিজ জয়ের হাতছানি।

Reneta

বিস্তারিত ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রিশের আগেই আবারও মা হতে চান অ্যাডেল

পরবর্তী

নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে সনি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে সনি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ জিবি’র মেমোরি কার্ড আনছে স্যানডিস্ক

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT