চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির বাগড়ায় জাতীয় লিগের প্রথমদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চার ম্যাচের দুটিতে টসই হয়নি, বাকি দুটি মিলে ১৮০ ওভারের জায়গায় খেলা হয়েছে ১০২ ওভার। বৃষ্টির বাগড়ায় খেলোয়াড়দের অপেক্ষা করেই কাটাতে হয়েছে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথমদিনে।

বৃহস্পতিবার চার ম্যাচের মধ্যে দুটি গড়িয়েছে ঢাকায়। খেলা হয়েছে ৫১ ওভার করে। রাজশাহী ও খুলনায় টসই হতে দেয়নি অসময়ের বৃষ্টি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ। তারা ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। দুই দফা বৃষ্টি-বাধায় খেলা হয় ৫১ ওভার।

Banglabid

স্বেচ্ছা-বিরতি কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরা তামিম ইকবালের শুরুটা ভালো হয়নি। চট্টগ্রামের ওপেনার ১০৫ বলে ৩০ রান করে আউট হন মাহমুদউল্লাহর বলে। ২২ গজে ১৩২ মিনিট কাটালেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না শুরু থেকেই। ঢাকা মেট্রোর বোলাররা বোতলবন্দী করে রাখেন ‘অতি সাবধানী’ তামিমকে।

চট্টগ্রামের আরেক ওপেনার সাদিকুর রহমান অবশ্য ব্যাট করেছেন সাবলীলভাবেই। আউট হন ফিফটি ছুঁয়ে। ম্যাচের প্রথমদিন লাঞ্চ বিরতির আগে মাহমুদউল্লাহর প্রথম শিকারে এ বাঁহাতি ব্যাটসম্যান। ৮০ রানের ওপেনিং জুটিতে সাদিকুরের অবদান ৫১। ৬৯ বলে পাঁচটি চার ও এক ছয়ে সাজানো ইনিংস।

লাঞ্চ বিরতির পর মাহমুদউল্লাহর বলে ফিরতি ক্যাচ তুলে দেন তামিম। বিশ্বকাপে ছন্দহীন থাকার পর শ্রীলঙ্কা সফরেও রান পাননি দেশসেরা ওপেনার। পরে চলে যান বিশ্রামে। খেলেননি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আর জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে। ভারত সফরের আগে ছন্দে ফেরার মিশন নিয়ে নেমেছেন জাতীয় লিগে।

Reneta

টেস্ট দলের আরেক সদস্য মুমিনুল হকও সুবিধা করতে পারেননি প্রথম ইনিংসে। ‘এ’ দলের অধিনায়ক হয়ে শ্রীলঙ্কা সফর করে আসা বাঁহাতি তারকা আউট হন ১১ রান করে। বোলার সেই মাহমুদউল্লাহ। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ঘণ্টাখানেক পর থামে বৃষ্টি। দলীয় রান ১৪৭-এ যাওয়ার পর আবারও বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। পিনাক ঘোষ ৩০ ও তাসামুল হক ১৭ রানে অপরাজিত আছেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের ম্যাচে সারাদিনে খেলা হয়েছে ৫১.৫ ওভার। টস হেরে ব্যাটিং করতে নামা ঢাকা পড়েছে বিপর্যয়ে। ১৪৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে তারা। রনি তালুকদার করেছেন সর্বোচ্চ ৬৩ রান। রাজশাহীর তাইজুল ইসলাম চারটি ও শফিউল ইসলাম নেন তিনটি করে উইকেট।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-রংপুর ও রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-সিলেটের ম্যাচে টসই হয়নি চার দিনের ম্যাচের প্রথমদিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগতামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহিত্যে নোবেল পেলেন ওলগা টোকারচুক ও পিটার হ্যান্ডকে

পরবর্তী

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অসত্য: জাবি প্রশাসন

পরবর্তী

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অসত্য: জাবি প্রশাসন

টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা করার অপেক্ষায় আমির

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT