চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃত্তই ভাঙতে পারছে না রংপুর, খুলনার তিনে তিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেন পথ খুঁজে পাচ্ছে না ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ের দেখা পেল না দলটি। হারের বৃত্তে থাকা মোহাম্মদ নবির দলকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

শুক্রবার ছুটির দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভরা দর্শকের সামনে ৯ উইকেটে ১৩৭ রান তুলেছিল রংপুর রেঞ্জার্স। মাঝারি রানকে পাত্তাই দেয়নি খুলনার ব্যাটসম্যানরা। মোস্তাফিজ-তাসকিনদের বিপর্যস্ত করে ৪৫ বল আগেই জয় তুলে আনেন রহমানউল্লাহ গুরবাজ-রাইলি রুশোরা।

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৮১ করেও হেরে গিয়েছিল রংপুর। সেই ম্যাচে তাণ্ডব চালানো ওপেনার মোহাম্মদ শাহজাদ শুক্রবার আবারও ব্যর্থ। আফগান তারকার ব্যর্থতা কিছুটা ভুলিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন নাঈম শেখ। ৫ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৯ করে বাঁহাতি ওপেনার ফিরতে হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বী।

Banglabid

রাব্বীও ফিফটি পাননি ৮ রানের জন্য। ৩৩ বলে ৪২ করে মিডলঅর্ডারের এ ব্যাটসম্যান ফিরতেই আর কেউ ইনিংস বড় করতে পারেননি।

২১ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের ব্যাটিংকে মাথা চাড়া দিতে দেননি শফিউল ইসলাম। ২৪ রানে ২ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্ত ফিরেছেন মাত্র ১ রান করে। তিন ম্যাচে বাঁহাতি ওপেনার রান করেছেন সবে ৫। তাতে অবশ্য সমস্যা হয়নি টাইগার্সদের। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৬১ রানের জুটিতে ম্যাচ নিজেদের দিকে আনেন রুশো।

Reneta

৪ ছক্কায় ২২ বলে ৩৭ করার পর রহমান ফিরে যান। রুশো ফিরেছেন ম্যাচ শেষ করেই। ২৩ বলে ফিফটি তোলা প্রোটিয়া ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩১ বলে ৬৬ করে, ২ ছক্কার সঙ্গে ৯ চারের ইনিংস। অধিনায়ক মুশফিক অপরাজিত থাকেন ১৫ বলে ১৬ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT