চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুফনের চোখে এমবাপে ‘বিশেষ কিছু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নতুন সতীর্থ কাইলিয়ান এমবাপের ভূয়সী প্রশংসা করেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) গোলকিপার জিয়ানলুইজি বুফন। ফরাসি তরুণ সেনা ইতালিয়ান কিংবদন্তির চোখে ‘বিশেষ কিছু’।

গত মাসেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপে। বিশ্বসেরার এই মিশনে নিজে ৪টি গোল করেছেন ১৯ বছরের তরুণ। এমবাপে যে ধীরে ধীরে কিংবদন্তি হয়ে উঠছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বুফনের।

পিএসজি অফিসিয়াল ক্লাব ম্যাগাজিনকে জুভেন্টাসের সাবেক ঘরের ছেলে বলেন, ‘অন্যদের চেয়ে কাইলিয়ানের মধ্যে বিশেষ কিছু রয়েছে। আশা করি, তিনি নিরহঙ্কার থেকেই নিজের বিকাশ এবং বাসনা প্রকাশ করবেন। যদি কাইলিয়ান তা করেন, তবে তিনি ফুটবল ইতিহাসে নিজের চিহ্ন রেখে যাবেন এবং খেলার ইতিহাসে কিছু অবিশ্বাস্য নতুন পৃষ্ঠা যোগ করবেন।’

শুধু বুফন একাই নন, এমবাপের প্রশংসা করেছেন পিএসজির প্রধান নির্বাহী নাসের আল-খেলাইফিও। ফরাসি তারকা একদিন ব্যালন ডি’অর জিতবেন বলেও ‘নিশ্চিত’ তিনি।

আইবিএন স্পোর্টসকে পিএসজির কাতারি মালিক বলেন, ‘শুধু ফ্রান্সে না, এমবাপে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিভা। পরিশ্রমী হিসেবে তিনি উদাহরণযোগ্য একজন। আমি নিশ্চিত, এমবাপে একদিন ব্যালন ডি’অর জিতবেন।’

আগামী রোববার লিগ ওয়ানের প্রথম ম্যাচে মাঠে নামবে বুফন-এমবাপের পিএসজি। বিশ্বকাপ বিশ্রামের পর তার আগে অবশ্য নতুন কোচ টুসেলের অধীনে অনুশীলনের ফিরেছেন এমবাপে।

ট্যাগ: কাইলিয়ান এমবাপেজিয়ানলুইজি বুফনপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজান মামলার অভিযোগপত্র গ্রহণ

পরবর্তী

খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৫ দিন বাড়ল

পরবর্তী
খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৫ দিন বাড়ল

ইনফোওয়ার্সের অ্যাকাউন্ট ডিলিট করবে না টুইটার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT