বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিকাল ৫টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কয়েকদিনে বিএনপির ১১ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আর বিকেলের মধ্যে তা বেড়ে ১২’শ এর কাছাকাছি চলে গেছে বলে দাবি করেন তিনি।








