চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুকের মধ্যে কেমন একটা ব্যাথা বাজছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২১, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাংবাদিক সন্তোষ মণ্ডলের প্রয়াণে কর্মজীবনে জমে থাকা কিছু রূপালি স্মৃতির খণ্ডচিত্র তুলে ধরে শোক জানিয়েছেন সাংবাদিক জ.ই মামুন।

ক্রাইম রিপোর্টার সন্তোষের আকস্মিক চলে যাওয়াতে শোক আর স্মৃতি মিশ্রিত এক স্ট্যাটাসে জ.ই মামুন লিখেছেন, ‘সন্তোষ দার জন্য খারাপ লাগছে। সন্তোষ মন্ডল, আমাদের সময়ের ডাকসাইটে ক্রাইম রিপোর্টার। আমরা দুষ্টামি করে ডাকতাম ‘সন্ত্রাস মন্ডল’। আমি একুশে টিভিতে এবং পরে এটিএন বাংলার রিপোর্টার আর উনি চ্যানেল আই-এর। বহু এসাইনমেন্ট করেছি একসাথে। খাওয়া দাওয়া, গল্প আড্ডা, তর্ক- বিতর্ক অনেক কিছু।

২০০৪-০৫ সালের দিকে বর্তমান প্রধানমন্ত্রী, তখনকার সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে আমরা একবার ফিলিপাইনের ম্যানিলায় গিয়েছিলাম এশিয়ান পার্লামেন্টারি ইউনিয়নের কি এক প্রোগ্রামে। এটা সেই সফরের ছবি। ছবির মধ্যমনি রাসেল ভাই Zahid Ahsan Russel তাঁর পিতার হত্যাকাণ্ডের পর তখন উপনির্বাচন জিতে সদ্য এমপি হয়েছেন। আমি সন্তোষ দা আর রাসেল ভাই কাছাকাছি বয়সের হওয়ায় কত যে দুষ্টামি করেছি একসাথে। সেই এসাইনমেন্টে আমাদের সাথে ক্যামেরাম্যান ছিলো না, তাই সন্তোষ দার পিটিসির সময় আমি ক্যামেরার কাজ করতাম, আর আমার পিটিসির সময় উনি আমার ক্যামেরাম্যান হতেন!

Banglabid

মনে আছে সেই সফরে শ্রদ্ধেয় শেখ হাসিনা আমাদের তিন জনকে এক রকমের জামা কিনে দিয়েছিলেন। ফিলিপাইনের ঐতিহ্যবাহী আনারসের পাতার সুতা থেকে তৈরি জামা।

আরেকবার বন্ধু চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ম্যাড ইন বাংলাদেশ সিনেমায় অভিনয়ের জন্য দু’জন রিপোর্টার বাছাই করলেন। এবারো আমি আর সন্তোষ দা। চট্টগ্রামে সেই সিনেমার শুটিং করতে গিয়েও আমাদের কত মজার অভিজ্ঞতা, স্মৃতি!

সেই সন্তোষ দা হঠাতই মরে গেলেন। গতকাল, নিউ ইয়র্কে। ডায়াবেটিসে ভুগছিলেন, তার মধ্যে ম্যাসিভ হার্ট আট্যাক! ফেসবুকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না সন্তোষ দা নেই। অনেক দিন তাঁর সাথে যোগাযোগ ছিলো না, তবুও খবরটা শোনার পর থেকে বুকের মধ্যে কেমন একটা ব্যাথা বাজছে। সন্তোষ দার জন্য কষ্ট লাগছে, ভয় লাগছে নিজেকে নিয়েও…’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্তোষ মণ্ডল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনো জমেনি ধানমন্ডির ঈদ বাজার

পরবর্তী

শীঘ্রই ঢাকা-কলকাতা নদীপথে প্রমোদতরী

পরবর্তী

শীঘ্রই ঢাকা-কলকাতা নদীপথে প্রমোদতরী

দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের কারণ কি আইএস-আল কায়েদা দ্বন্দ্ব

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT